আশুগঞ্জ টু প্লাজ প্রাইভেটকারে মাদক বহন; গাঁজাসহ ০২ মাদক কারবারী গ্রেফতার

আশুগঞ্জ টু প্লাজ প্রাইভেটকারে মাদক বহন; গাঁজাসহ ০২ মাদক কারবারী গ্রেফতার

অফিস ডেস্ক :

মস্তু মিয়া
জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া

মার্চ ৩১/০৩/২০২৬ সময় সকাল ০৬.৩০ ঘটিকায় আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অত্র থানাধীন আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা হতে ০১টি সাদা রংয়ের প্রাইভেটকার আটক করে। এ সময় প্রাইভেটকারটি তল্লাশী করিয়া ১০ (দশ) কেজি গাঁজা উদ্ধারসহ ০২ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। উদ্ধারকৃত মালামাল বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত উভয় আসামিদ্বয়ের বিরুদ্ধে ইতিপূর্বে একাধিক মাদক মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামিদ্বয়ের নাম ও ঠিকানা:
১। মোঃ হানিফ শেখ প্রকাশ সাদ্দাম হোসেন (৩৫)
পিতা- মোঃ দাউদ হোসেন
মাতা-বেবি বেগম
সাং- জলিল ভাটিয়ারি
থানা-সীতাকুন্ড
জেলা- চট্টগ্রাম

২। মোঃ সোহেল ফরাজি (৩০)
পিতা- আব্দুল বারেক ফরাজি
মাতা-লাইলি বেগম
সাং-মালসা
থানা-শরণখোলা
জেলা- বাগেরহাট

এ-সংক্রান্ত আশুগঞ্জ থানায় একটি মাদক মামলা রুজু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *