চারঘাটে ডিবির অভিযান: ১০০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

চারঘাটে ডিবির অভিযান: ১০০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

অফিস ডেস্ক :
চারঘাট (রাজশাহী): রাজশাহী জেলার চারঘাট থানাধীন এলাকায় অভিযান চালিয়ে ১০০ বোতল ফেন্সিডিলসহ দুই চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে রাজশাহী জেলা ডিবি পুলিশ। মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) ভোর রাত ৩টা ৫৫ মিনিটে চারঘাট উপজেলার ঝিকড়া জোয়ার্দ্দারপাড়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— মোঃ বাবু (২৯), পিতা: মোঃ মুনসুর আলী, গ্রাম: ঝিকড়া জোয়ার্দ্দারপাড়া এবং মোঃ জনি (২৩), পিতা: মোঃ জমির মিয়া, গ্রাম: ঝিকড়া প্রামানিকপাড়া। উভয়েই চারঘাট উপজেলার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা ডিবি পুলিশের এসআই (নিরস্ত্র) মোঃ মাহাবুব আলমের নেতৃত্বে একটি দল মাদকবিরোধী ডিউটিতে থাকাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে— ঝিকড়া জোয়ার্দ্দারপাড়া গ্রামের একটি আমবাগানের ভেতরে টিনের ঘরের সামনে মাদক বিক্রির উদ্দেশ্যে দুই ব্যক্তি অবস্থান করছে।
সংবাদ নিশ্চিত হয়ে রাত ৩টা ৩০ মিনিটে ডিবি পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে রাত ৩টা ৫৫ মিনিটে বাবু ও জনিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তল্লাশিতে বাবুর বহন করা প্লাস্টিকের ব্যাগ থেকে ৫৯ বোতল এবং জনির ব্যাগ থেকে ৪১ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রাজশাহী জেলার বিভিন্ন থানায় একাধিক মাদক মামলার তথ্য রয়েছে। ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় তাদের বিরুদ্ধে চারঘাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী একটি নতুন মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *