ব্রাহ্মণবাড়িয়া পুলিশের সাঁড়াশি অভিযান :২৪ঘন্টা ৯ থানায় ৩৩ জন গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া পুলিশের সাঁড়াশি অভিযান :২৪ঘন্টা ৯ থানায় ৩৩ জন গ্রেফতার

Sep 3, 2026

 

মস্ত মিয়া,
জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া :

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সাঁড়াশি অভিযান: ২৪ ঘণ্টায় ৯ থানায় গ্রেফতার ৩৩ গত ২৪ ঘণ্টায় ব্রাহ্মণবাড়িয়া জেলাজুড়ে দিনব্যাপী মাদকবিরোধী ও বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। জেলার ৯টি থানা এলাকায় পরিচালিত এসব অভিযানে মোট ৩৩ জন আসামিকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে পরোয়ানাতুভুক্ত ৬ জন, বিভিন্ন নিয়মিত মামলার ২৩ জন এবং অন্যান্য অপরাধে জড়িত আরও ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযান শেষে গ্রেফতারকৃতদের যথাযথ আইনি প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জেলা পুলিশের মিডিয়া উইং নিশ্চিত করেছে। অপরাধ দমনে জেলার আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর এমন কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *