নবীনগরে থানায় মাদক অপরাধী অভিযান ৩০ কেজি গাঁজাসহ ০১ মাদক কারবারী গ্রেফতার

নবীনগরে থানায় মাদক অপরাধী অভিযান ৩০ কেজি গাঁজাসহ ০১ মাদক কারবারী গ্রেফতার

Jun 28, 2026

 

মস্তু মিয়া
জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া :

শনিবার জুন ২৭ /৬/২০২৬ সময় রাত ১০.৩০ ঘটিকায় নবীনগর থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এসময় পুলিশ অত্র থানাধীন ১১নং ইব্রাহিমপুর ইউনিয়নের বাছিদপুর এলাকায় ধৃত আসামির বসত ঘর হতে ৩০ (ত্রিশ) কেজি গাঁজাসহ ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামির নাম ও ঠিকানা:
১। সবুজ মিয়া ওরফে রনি, পিতা- মৃত আছাব আলী ওরফে আশরাফ আলী, সাং- বাছিদপুর, থানা- নবীনগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া। এ-সংক্রান্তে নবীনগর থানায় একটি মাদক মামলা রুজু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *