চট্টগ্রাম আদালতে তথ্য-অভিযোগ বক্স চালু
অফিস ডেস্ক :-
স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনআস্থা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে ‘সিএমএম, চট্টগ্রাম সমীপে’ নামে তথ্য ও অভিযোগ বক্স স্থাপন করা হয়েছে। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এ জি এম মনিরুল হাসান সরকার ৮ দফা প্রশাসনিক আদেশের মাধ্যমে এ উদ্যোগ চালু করেন।
নতুন ব্যবস্থার আওতায় ঘুষ, দুর্নীতি, হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও সরকারি সেবা সংক্রান্ত অনিয়মের অভিযোগ লিখিতভাবে বক্সে বা নির্ধারিত ই-মেইলে জমা দেওয়া যাবে। অভিযোগকারীর পরিচয় গোপন রাখার বিষয়েও প্রশাসনিক আদেশে উল্লেখ করা হয়েছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেসির প্রশাসনিক কর্মকর্তা মো. গিয়াস উদ্দিন চৌধুরী জানান, এ ব্যবস্থা অবিলম্বে কার্যকর হয়েছে।