সিংড়ায় ট্রাকের চাপায় ছাগল ব্যবসায়ীর মৃত্যু, আহত ৪

সিংড়ায় ট্রাকের চাপায় ছাগল ব্যবসায়ীর মৃত্যু, আহত ৪

অফিস ডেস্ক :

নাটোরের সিংড়ায় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে আলী (৩৫) নামের এক ছাগল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অটোভ্যান চালকসহ আরও চারজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ মে) সকাল ৯টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলী উপজেলার আঁচলকোট গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি সিংড়া হাটের একজন পরিচিত ছাগল ব্যবসায়ী ছিলেন।

আহতরা হলেন বালুভরা গ্রামের ভ্যানচালক আজাহার আলী (৬০), শেরকোল রানীনগর গ্রামের আফসার আলী (৪৯), একই গ্রামের আরিফ হোসেন (৩৮) এবং কুসাবাড়ি গ্রামের অটোচালক সিরাজ উদ্দিন (৪৫)। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় আজাহার আলীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে শেরকোল বাজার থেকে তিন ছাগল ব্যবসায়ী অটোভ্যানে করে সিংড়া ছাগলের হাটে আসছিলেন। পথে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কের মোড় ঘোরার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আলী নিহত হন এবং আরও চারজন আহত হন।

ঘটনার পর দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোভ্যানটি জব্দ করেছে হাইওয়ে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *