কোনাবাড়ি ব্রিজের পশ্চিম পাশে ট্রাকের সঙ্গে সংঘর্ষ, মাইক্রোবাস বিধ্বস্ত—আহত কয়েকজন

ব্রেকিং নিউজ
কোনাবাড়ি ব্রিজের পশ্চিম পাশে ট্রাকের সঙ্গে সংঘর্ষ, মাইক্রোবাস বিধ্বস্ত—আহত কয়েকজন
গাজীপুরের কোনাবাড়ি ব্রিজের পশ্চিম পাশে ট্রাক ও মাইক্রোবাসের মধ্যে সংঘর্ষে একটি গুরুতর সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে মাইক্রোবাসটির পাশের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং জানালার কাঁচ ভেঙে যায়।
দুর্ঘটনার পর স্থানীয় এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠান।
এলাকাবাসীর দাবি, সড়কটির ওই অংশ ঝুঁকিপূর্ণ হওয়ায় দ্রুত দুই পাশে ব্যারিকেড বা সুরক্ষা ব্যবস্থা স্থাপন করা জরুরি, যাতে ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়ানো যায়।
সাংবাদিক আবু তাহের মিয়া