স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে যা লিখলেন তারেক রহমান

স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে যা লিখলেন তারেক রহমান

ডেস্ক রিপোর্ট | ১৮ ফেব্রুয়ারি ২০২৬
সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তিনি।
পরিদর্শন বইয়ে তারিখের ঘরে তিনি বাংলায় “১৮-২-২০২৬” লেখেন এবং পদবীর স্থানে উল্লেখ করেন—“মাননীয় প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার”।
মন্তব্যের ঘরে তারেক রহমান লেখেন, ফ্যাসিবাদী শাসন ও শোষণের পর একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকামী জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয়ে দেশ গণতন্ত্রের পথে নতুন যাত্রা শুরু করেছে। তিনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন।
তিনি আরও উল্লেখ করেন, নবনির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে নবগঠিত মন্ত্রিসভাসহ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি তিনি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছেন। পাশাপাশি ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে ২০২৪ সালে দেশ ও জনগণের স্বাধীনতা রক্ষার আন্দোলনসহ গণতন্ত্র প্রতিষ্ঠার সব আন্দোলনের শহীদদের প্রতিও গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
পরিদর্শন বইয়ে তিনি লেখেন, শহীদদের আকাঙ্ক্ষা ছিল একটি নিরাপদ, মানবিক, গণতান্ত্রিক ও স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা। সেই আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়তেই কাজ শুরু করা হয়েছে—আল্লাহ যেন ঘোষিত প্রতিটি কর্মসূচি বাস্তবায়নের তৌফিক দান করেন এবং সকল শহীদের মাগফিরাত নসিব করেন।
এ সময় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবনির্বাচিত মন্ত্রিপরিষদের সদস্যরাও উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *