গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

অফিস ডেস্ক :

গাজীপুরের সাংবাদিকদের পেশাগত ঐক্য ও পারস্পরিক সৌহার্দ্য আরও সুদৃঢ় করার লক্ষ্যে গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটি-এর উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে গাজীপুর বাইপাস সংলগ্ন চৌধুরী বাড়ি এলাকায় সংগঠনটির নিজস্ব কার্যালয়ে এ আয়োজন করা হয়। মাহফিলে অংশ নেওয়া সাংবাদিকরা বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও সমাজের উন্নয়নে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মাসুম রানার সঞ্চালনায় এবং সভাপতি এম কাজল খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল প্রেস ক্লাব-এর চেয়ারম্যান লায়ন মোঃ হেলাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও জিবিসি টেলিভিশন-এর ব্যবস্থাপনা পরিচালক লায়ন মোঃ আবুল হোসেন।

এ ছাড়া উপস্থিত ছিলেন উপদেষ্টা মোঃ মোস্তাকিম খান (দৈনিক বর্তমান, টঙ্গী প্রতিনিধি), দৈনিক বাংলা ভূমি পত্রিকার সম্পাদক ও প্রকাশক নজরুল ইসলাম আজহার, সাপ্তাহিক ভাওয়াল পত্রিকার সম্পাদক ও প্রকাশক মনিরুজ্জামান, সেন্ট্রাল প্রেস ক্লাব-এর সভাপতি আব্দুল ওয়াহাব রিংকো, গাজীপুর জেলা প্রেস ক্লাব-এর সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, গাজীপুর মহানগর প্রেস ক্লাব-এর সভাপতি রেজা চৌধুরী ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলামসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাসন মেট্রো থানা প্রেসক্লাবের সভাপতি সাজ্জাকুল ইসলাম রাজ্জাক, জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি গাজী মামুন, সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কেন্দ্রীয় চেয়ারম্যান সুমন চৌধুরী, টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল, দৈনিক চলমান বিশ্বের সম্পাদক ও প্রকাশক আব্দুল মতিন তালুকদার, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক মোখলেছুর রহমান চৌধুরী টুটুল, আনন্দ টেলিভিশন-এর গাজীপুর সিটি রিপোর্টার মোঃ আল আমিনসহ ঢাকা ও গাজীপুর জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, গণমাধ্যমের স্বাধীনতা ও সাধারণ মানুষের অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল ভূমিকা এখন সময়ের দাবি। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে সবাই একসঙ্গে ইফতারে অংশ নেন।

আয়োজকরা জানান, এ ধরনের আয়োজনের মাধ্যমে সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও পেশাগত বন্ধন আরও দৃঢ় হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *