জাতীয় কবি কাজি নজরুল ইসলাম স্মরনে নজরুল বর্ষ পালন উপলক্ষে ভার্চুয়াল প্রোগ্রাম অনুষ্ঠিত

জাতীয় কবি কাজি নজরুল ইসলাম স্মরনে নজরুল বর্ষ পালন উপলক্ষে ভার্চুয়াল প্রোগ্রাম অনুষ্ঠিত

Jul 3, 2026

নরসিংদী জেলা প্রতিনিধিঃ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে ‘নজরুল বর্ষ’ পালন উপলক্ষ্যে ২ইং জুলাই বৃহস্পতিবার,এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত এই অনুষ্ঠানে একযোগে দেশের প্রতিটি জেলা ও উপজেলা প্রশাসন যুক্ত ছিল। এরই অংশ হিসেবে শিবপুর উপজেলা প্রশাসনও অত্যন্ত গুরুত্বের সাথে এই আয়োজনে ভার্চুয়ালি অংশগ্রহণ করে।
শিবপুর উপজেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন,শিবপুর উপজেলা বিএনপির সভাপতি ও বিশিষ্ট শিক্ষাবিদ আবুল হারিস রিকাবদার,মডেল থানার অফিসার ইনচার্জ কুহিনূর মিয়া,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহবায়ক আব্দুল গফুর,উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী,ও সাংবাদিকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *