ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে দেশবাসী সহ বিশ্বের সকল ধর্মপ্রাণ মুসলমান দের শুভেচ্ছা জানিয়েছেন- যুবদল নেতা মোঃ রিপন হোসেন লিটন

ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে দেশবাসী সহ বিশ্বের সকল ধর্মপ্রাণ মুসলমান দের শুভেচ্ছা জানিয়েছেন- যুবদল নেতা মোঃ রিপন হোসেন লিটন

অফিস ডেস্ক :

পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে গাজীপুর মহানগর টঙ্গী পূর্ব থানা ৪৫ নং ওয়ার্ড বাসীসহ সমগ্র দেশবাসীকে অগ্রিম পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গাজীপুর মহানগর টঙ্গী পূর্ব থানা ৪৫ নং ওয়ার্ডের কারা নির্যাতিত যুবদল নেতা মোঃ রিপন হোসেন লিটন।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদ-উল ফিতর মুসলিম উম্মাহর অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। মাসব্যাপী সিয়াম সাধনার পর ঈদ মানুষের জীবনে বয়ে আনে আনন্দ, শান্তি ও ভ্রাতৃত্বের বার্তা। রমজানের আত্মসংযম, ত্যাগ ও আত্মশুদ্ধির শিক্ষা মানুষের মধ্যে পারস্পরিক ভালোবাসা, সহমর্মিতা ও মানবিকতার বন্ধনকে আরও সুদৃঢ় করে।
তিনি আরও বলেন, ঈদের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায় যখন সমাজের ধনী-গরিব সবাই একসঙ্গে এই উৎসব ভাগাভাগি করে নেয়। তাই সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষদের প্রতি তিনি আহ্বান জানান, যেন তারা গরিব, অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ান এবং তাদের মুখেও ঈদের হাসি ফোটাতে সহযোগিতা করেন।
মোঃ রিপন হোসেন লিটন বলেন, ঈদ শুধু আনন্দের দিন নয়, এটি মানুষের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন গড়ে তোলে। আমরা যে যেখানেই থাকি না কেন—পরিবার, আত্মীয়-স্বজন, প্রতিবেশী এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার মধ্যেই রয়েছে ঈদের প্রকৃত শিক্ষা।
তিনি গাজীপুর মহানগর টঙ্গী পূর্ব থানা ৪৫ নং ওয়ার্ড সহ দেশের সকল মানুষের সুস্বাস্থ্য, শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন এবং সবাইকে পবিত্র ঈদ-উল ফিতর-এর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, “সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, গরিব-অসহায় মানুষের পাশে দাঁড়ান। ঈদ সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও কল্যাণ।”
ঈদ মোবারক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *