“নরসিংদী জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা ও জেলা আঞ্চলিক ক্রাইসিস প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত”
অফিস ডেস্ক :
নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৮ইং মার্চ রবিবার জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা ও জেলা আঞ্চলিক ক্রাইসিস প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক, নরসিংদী মোহাম্মদ আনোয়ার হোসাইন।
উক্ত সভায় উপস্থিত ছিলেন খায়রুল কবির খোকন, সংসদ সদস্য, নরসিংদী-১; ইঞ্জিনিয়ার মো: আশরাফ উদ্দিন, সংসদ সদস্য, নরসিংদী-৫; মনজুর এলাহী, মাননীয় সংসদ সদস্য, নরসিংদী-৩, নরসিংদী জেলার পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক প্রমুখ।
এছাড়া সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।