টঙ্গীতে বেকার্সের সহায়তায় নতুন উদ্যোগে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র (STS) উদ্বোধন

টঙ্গীতে বেকার্সের সহায়তায় নতুন উদ্যোগে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র (STS) উদ্বোধন

অফিস ডেস্ক :

​গাজীপুর মহানগর টঙ্গীর ৪৭ নং ওয়ার্ড শিলমুন এলাকায় আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার লক্ষ্যে একটি অত্যাধুনিক সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (STS) নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৪ ঠা মার্চ-২০২৬ ইং) বিকাল ৩ টায় গাজীপুর সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রকল্পের উদ্বোধন করেন। পরিবেশবান্ধব এই প্রকল্পটি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা প্রদান করেছে দেশের অন্যতম শীর্ষ শিল্প প্রতিষ্ঠান আকিজ বেকার্স লিমিটেড।
​পরিবেশ রক্ষায় আধুনিক পদক্ষেপ
​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার বলেন, “দ্রুত বর্ধনশীল নগরী হিসেবে টঙ্গীতে প্রতিদিন বিপুল পরিমাণ বর্জ্য উৎপন্ন হচ্ছে। এ বর্জ্য যথাযথভাবে সংগ্রহ, সংরক্ষণ ও অপসারণ নিশ্চিত করতে আধুনিক এসটিএস নির্মাণ একটি সময়োপযোগী পদক্ষেপ। এটি বাস্তবায়িত হলে রাস্তার পাশে উন্মুক্ত স্থানে ময়লা ফেলা বন্ধ হবে, দুর্গন্ধ কমবে এবং জনস্বাস্থ্য সুরক্ষিত থাকবে।”
​প্রকল্পের প্রধান সুবিধাসমূহ:
​নিয়ন্ত্রিত বর্জ্য সংগ্রহ: মহল্লার প্রতিটি বাড়ি থেকে ময়লা সংগ্রহ করে সরাসরি এই স্টেশনে জমা করা হবে।
​পরিবেশ সুরক্ষা: খোলা আকাশের নিচে ময়লা না থাকায় বায়ু ও মাটি দূষণ কমবে।
​দ্রুত অপসারণ: এখান থেকে আধুনিক যানের মাধ্যমে বর্জ্য সরাসরি সিটি কর্পোরেশনের মূল ডাম্পিং স্টেশনে সরিয়ে নেওয়া হবে।
​অনুষ্ঠানে স্থানীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন:
​আরিফ হোসেন হাওলাদার, সহ-সভাপতি, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল, ​প্রভাষক বশির উদ্দিন, আহ্বায়ক, টঙ্গী পশ্চিম থানা বিএনপি,​আসাদুজ্জামান নূর (ভিপি আসাদ), সদস্য সচিব, টঙ্গী পশ্চিম থানা বিএনপি, ​নূরে মোস্তফা খাঁন, সাংগঠনিক সম্পাদক, টঙ্গী পূর্ব থানা বিএনপি ও সভাপতি, ৪৭ নং ওয়ার্ড বিএনপি। আকিজ বেকার্স এর এজিএম আসাদুজ্জামান,
​আইয়ুব আলী, সাবেক ছাত্রনেতা ও ৪৭ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী।
​এছাড়াও উপস্থিত ছিলেন আব্দুর রহিম কালা, ৫২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর আলম, বিল্লাহ হোসেন, নাজমুল মন্ডল, মিজানুর রহমানসহ স্থানীয়
​জনসাধারণের প্রত্যাশা
​দীর্ঘদিনের বর্জ্য সমস্যার সমাধানে এমন আধুনিক উদ্যোগকে স্বাগত জানিয়েছে এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *