সংবিধানের ৭০(খ) ধারা নিয়ে জাতীয় মতামত গ্রহণের উদ্যোগ আন্তর্জাতিক রেমিটেন্স ওয়ারিয়র্স পার্লামেন্টের

সংবিধানের ৭০(খ) ধারা নিয়ে জাতীয় মতামত গ্রহণের উদ্যোগ আন্তর্জাতিক রেমিটেন্স ওয়ারিয়র্স পার্লামেন্টের

Jun 29, 2026

 

নিজস্ব প্রতিবেদকঃ

২৮ জুন ২০২৬ বাংলাদেশের সংবিধানের ৭০(খ) ধারা নিয়ে জাতীয় পর্যায়ে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও মানবাধিকার সংগঠনের মতামত গ্রহণের উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক রেমিটেন্স ওয়ারিয়র্স পার্লামেন্ট। সংগঠনটির উদ্যোগে রোববার (২৮ জুন) যুক্তরাজ্য সময় সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সংগঠনের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় বাংলাদেশ, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কাতারসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নেন। এতে সভাপতিত্ব করেন আলহাজ ফারুক আহমেদ চৌধুরী এবং সঞ্চালনা করেন এম. এ. রউফ (কাতার)। প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক রেমিটেন্স ওয়ারিয়র্স পার্লামেন্টের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় আহ্বায়ক অ্যাডভোকেট এ এন এম ঈসা। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ লেবার পার্টির প্রেসিডেন্ট মুস্তাফিজুর রহমান ইরান।
সভায় বাংলাদেশের সংবিধানের ৭০(খ) ধারা এবং একটি স্বাধীন ও কার্যকর জাতীয় সংসদ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়। অ্যাডভোকেট এ এন এম ঈসা বলেন, স্বাধীন ও জবাবদিহিমূলক সংসদ প্রতিষ্ঠার জন্য সংসদ সদস্যদের স্বাধীনভাবে মত প্রকাশ ও ভোট দেওয়ার সুযোগ থাকা জরুরি। তিনি জানান, বিষয়টি নিয়ে দেশের সব রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, মানবাধিকার সংগঠন এবং জাতীয় স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সভাপতি ও সাধারণ সম্পাদকের লিখিত মতামত গ্রহণ করা হবে। কারও ওপর কোনো নির্দিষ্ট মত চাপিয়ে দেওয়া হবে না; প্রত্যেকে স্বাধীনভাবে ‘হ্যাঁ’ বা ‘না’ মতামত দিতে পারবেন বলেও তিনি উল্লেখ করেন।
তিনি তাঁর বক্তব্যে বলেন, “You can’t swim if your hands are tied behind your back।” এর মাধ্যমে তিনি সংসদ সদস্যদের স্বাধীন মতপ্রকাশের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি তিনি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে সাংবিধানিক সংস্কারের উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
প্রধান বক্তা মুস্তাফিজুর রহমান ইরান বলেন, সংবিধানের ৭০(খ) ধারাকে অগণতান্ত্রিক উল্লেখ করে দীর্ঘদিন ধরে এটি বাতিলের দাবিতে আন্দোলন চলছে। তিনি আশা প্রকাশ করেন, বিভিন্ন গণতান্ত্রিক শক্তির ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এ বিষয়ে ইতিবাচক পরিবর্তন সম্ভব। সভায় আরও বক্তব্য দেন রেয়াজ আবু সাইদ (ইতালি), মেজর ইমরান মিয়া, মাহমুদুর রহমান মান্না, হেলাল খান, এস এম আব্দুস সাত্তার, ড. শরিফ সাকি, ইসমাইল খান, ইয়াসমিন রহমান বকুল, লায়ন শাহিদা পারভীন রতনা, রেজা নবী (যুক্তরাষ্ট্র), শাহিন তালুকদার, মুস্তাদিক মিয়া, রিমন হোসেন, নাসরিন আক্তার তরফদার, নাজনীন রহমান রাজন, মো. আব্দুল ওয়াহাব, তানজিনা জাহান, হাকিকুল ইসলাম খোকন (যুক্তরাষ্ট্র), হেলাল উদ্দিন (কাতার), অ্যাডভোকেট তাজুল ইসলাম, আমিনুর ইসলাম, মো. আবুল খায়ের, কর্নেল ফেরদৌস আজিজ, মনিরুজ্জামান ও কবির আহমেদ মাসুম ও মো. আব্দুল ওয়াহাব রিংকো সম্পাদক ও প্রকাশক দৈনিক শব্দ দেশ পত্রিকাসহ দেশ-বিদেশের বিভিন্ন প্রতিনিধিরা।
সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় যে, সংবিধানের ৭০(খ) ধারা এবং স্বাধীন সংসদ ব্যবস্থা নিয়ে দেশের রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, মানবাধিকার সংগঠন ও অন্যান্য জাতীয় প্রতিষ্ঠানের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছ থেকে লিখিত মতামত সংগ্রহ করা হবে। সংগঠনটির মতে, এ উদ্যোগ জাতীয় পর্যায়ে গঠনমূলক সংলাপ ও জনমত তৈরিতে সহায়ক হবে।
সভা শেষে সঞ্চালক এম. এ. রউফ জানান, গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে দ্রুত মতামত সংগ্রহের কার্যক্রম শুরু করা হবে। পরে সভাপতির অনুমতিক্রমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *