মাধবপুরে অপহরণকে কেন্দ্র করে সংঘর্ষ, বসতবাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগ

মাধবপুরে অপহরণকে কেন্দ্র করে সংঘর্ষ, বসতবাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগ

Jun 22, 2026

 

নিজস্ব সংবাদদাতাঃ

হবিগঞ্জে জেলাধীন মাধবপুর উপজেলার সীমান্তবর্তী সোয়াবই ও রাজেন্দ্রপুর গ্রামে এক যুবকের নিখোঁজ হওয়া ও অপহরণের অভিযোগকে কেন্দ্র করে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ ঘটনাকে ঘিরে দুই গ্রামের মধ্যে সংঘর্ষ, বসতবাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোয়ারই গ্রামের বাসিন্দা ফুয়াদ হাসান সাকিব ও রাজেন্দ্রপুর গ্রামের মাহফুজ মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেই বিরোধের জেরে গত শনিবার রাতে গহরপুর এলাকায় সাকিবের মাছের খামারে হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, মাহফুজ মিয়ার নেতৃত্বে ৩০-৪০ জনের একটি দল খামারে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং সাকিবকে জোরপূর্বক তুলে নিয়ে যায়।
ঘটনার পর থেকে সাকিবের কোনো খোঁজ না পাওয়ায় সোয়ারই গ্রামবাসীর মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে গ্রামবাসীরা সাকিবকে উদ্ধারের দাবিতে রাজেন্দ্রপুর গ্রামে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে সংঘর্ষ শুরু হলে কয়েকটি বসতবাড়িতে হামলা, লুটপাট ও আগুন দেওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছেন ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *