ধুনটে গাঁজাসহ যুবক গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের কারাদণ্ড

ধুনটে গাঁজাসহ যুবক গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের কারাদণ্ড

Jun 21, 2026

 

অফিস ডেস্কঃ

বগুড়ার ধুনট উপজেলায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ শাহ আলম শেখ (৩২) নামের এক যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। শনিবার (২০ জুন) সকালে উপজেলার সদরপাড়া এলাকায় অভিযান চালায় প্রশাসন। এসময় সন্দেহভাজন হিসেবে শাহ আলম শেখকে আটক করা হলে তার কাছ থেকে ৮ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটক শাহ আলম শেখ উপজেলার সদরপাড়া গ্রামের পিয়ার আলী ছেলে।পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-৩৬/৫ তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।রায় ঘোষণার পর পুলিশ পাহারায় তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন এসআই তাহিদুল আলম,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া এবং তার টিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *