আখাউড়ায় থানা ৪ কেজি গাঁজাসহ ০১ মাদক কারবারী গ্রেফতার
মস্তু মিয়া,
জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া :
সোমবার জুন ২৯ -৬-২০২৬সময় দুপুর ১২.২০ ঘটিকায় আখাউড়া থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এসময় পুলিশ অত্র থানাধীন আখাউড়া উত্তর ইউনিয়নের রাজাপুর এলাকায় ধৃত আসামির বসত ঘর হতে ০৪ (চার) কেজি গাঁজাসহ ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত হানিফ মিয়ার বিরুদ্ধে ইতিপূর্বে ০৩টি মাদক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামির নাম ও ঠিকানা:
১। হানিফ মিয়া, পিতা- মৃত মন্তু মিয়া, সাং- চানপুর মন্তু মিয়ার বাড়ী, বর্তমান সাং- রাজাপুর, থানা- আখাউড়া, জেলা- ব্রাহ্মণবাড়িয়া এ-সংক্রান্তে আখাউড়া থানায় একটি মাদক মামলা রুজু হয়েছে।