পর্নোগ্রাফি মামলায় অরুয়াইল ইউনিয়নের মহিলা মেম্বার জোরবানু গ্রেফতার

পর্নোগ্রাফি মামলায় অরুয়াইল ইউনিয়নের মহিলা মেম্বার জোরবানু গ্রেফতার

Jun 28, 2026

 

মস্ত মিয়া,
জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া :

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল-পাকশিমুল ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য (মেম্বার) জোরবানুকে (৪৫) পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় গ্রেফতার করেছে পুলিশ। গতকাল (২৭ জুন) সকাল ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ১নং ফাঁড়ির এসআই আলিমের নেতৃত্বে একটি চৌকস দল সরাইল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত জোরবানু সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের বড়ইছাড়া গ্রামের সিদ্দিক মিয়ার স্ত্রী।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, সাংবাদিক তাসলিমা শারমিনের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ছবি সংগ্রহ করে তা এডিট ও বিকৃত করে আপত্তিকরভাবে পর্নোগ্রাফি ছবির সাথে চেহারা বসাতেন জোরবানু। পরবর্তীতে নিজের আইডি ও ফেসবুকের বিভিন্ন গ্রুপে ওইসব আপত্তিকর ছবি দিয়ে বিভ্রান্তিকর বিজ্ঞাপন ও পোস্ট ছড়াতেন তিনি।

এই ঘটনার প্রেক্ষিতে ভুক্তভোগী সাংবাদিক তাসলিমা শারমিন গত ২৫ ডিসেম্বর, ২০২৫ তারিখে ব্রাহ্মণবাড়িয়া আদালতে একটি মামলা দায়ের করেন (মামলা নং-৫৬)। দীর্ঘদিন পলাতক থাকার পর গতকাল সকালে তাকে গ্রেফতার করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় নিয়ে আসা হয়। এরপর একই দিন বিকেলে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এলাকাবাসী ও স্থানীয় সচেতন মহল এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *