জয়পুরহাটে র‍্যাব-৫ এর অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার

জয়পুরহাটে র‍্যাব-৫ এর অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার

Jul 25, 2026

 

রাজশাহী প্রতিনিধিঃ

জয়পুরহাট জেলার সদর থানাধীন ফকিরপাড়া ভাঙ্গা ঘাটের মোড় এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একনলা বন্দুক, শর্টগানের কার্তুজ ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‍্যাব-৫। র‍্যাব-৫ এর সিপিসি-৩, রাজশাহীর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকালে ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় পরিত্যক্ত অবস্থায় ১টি একনলা বন্দুক, কয়েক রাউন্ড শর্টগানের কার্তুজ এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। র‍্যাব-৫ এর পক্ষ থেকে জানানো হয়, উদ্ধারকৃত অস্ত্রগুলো আইনানুগ প্রক্রিয়া শেষে জয়পুরহাট সদর থানায় জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে র‍্যাবের গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *