কালিয়াকৈরে চাঁদা না দেওয়ায় হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কালিয়াকৈরে চাঁদা না দেওয়ায় হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার বেগমপুর পূর্বপাড়া এলাকায় চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে শহিদুল ও তার সহযোগীদের বিরুদ্ধে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মো. ইব্রাহীম খলিল লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতা এবং চাঁদা দাবির জেরে অভিযুক্ত শহিদুল ও তার গ্যাং সংঘবদ্ধভাবে ইব্রাহীম খলিলের ক্রয়কৃত বাড়িতে স্থাপিত অস্থায়ী ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। হামলাকারীরা সেখানে ব্যাপক ভাঙচুর চালায়, মূল্যবান মালামাল লুটপাট করে এবং নগদ অর্থ নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ সময় তারা এলাকায় আতঙ্ক সৃষ্টি করে এবং প্রাণনাশের হুমকিও দেয় বলে দাবি করেন ভুক্তভোগীরা।

অভিযোগের প্রেক্ষিতে গত বুধবার বিকাল সাড়ে চারটার দিকে কালিয়াকৈর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে ওসি মো. শহীদুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি তদন্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের অভিযোগ, অভিযুক্তদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এ ধরনের কর্মকাণ্ড থেকে এলাকাবাসী মুক্তি চান বলে জানান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *