চাটখিল পৌরসভা-এ সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকবিরোধী সমাবেশ

চাটখিল পৌরসভা-এ সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকবিরোধী সমাবেশ

মোঃ বেল্লাল হোসাইন নাঈম|স্টাফ রিপোর্টার

নোয়াখালীর চাটখিল পৌরসভার ৫নং ওয়ার্ডের দৌলতপুর গ্রামবাসীর উদ্যোগে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে বিট পুলিশের আয়োজনে আম্বিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

দৌলতপুর কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি ইসমাইল হোসেন বাহারের সভাপতিত্বে এবং সিংবাউড়া গার্লস একাডেমির প্রধান শিক্ষক ইলিয়াসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মনীষ দাস, সহকারী পুলিশ সুপার (চাটখিল সার্কেল)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল মোন্নাফ, অফিসার ইনচার্জ, চাটখিল থানা।

এছাড়া বক্তব্য দেন এসআই ও বিট অফিসার মো. শাহজাহানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান ও এলাকার সামাজিক ব্যক্তিবর্গ।

বক্তারা প্রশাসনের কাছে দাবি জানান, ঐতিহ্যবাহী দৌলতপুর গ্রাম বর্তমানে মাদকের ভয়াল থাবায় আক্রান্ত। মাদকের করাল গ্রাসে যুব ও ছাত্রসমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছে। সমাবেশ থেকে মাদক সেবনকারী ও বিক্রেতাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানানো হয়। একই সঙ্গে ‘খোকন’ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি তোলা হয়।

প্রধান অতিথি ও বিশেষ অতিথি তাঁদের বক্তব্যে বলেন, মাদকের সঙ্গে জড়িত যে-ই হোক না কেন, সরকারের জিরো টলারেন্স নীতির আওতায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এলাকাবাসীকে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে তাঁরা বলেন, সবার সম্মিলিত উদ্যোগে দৌলতপুরকে মাদকমুক্ত সমাজ হিসেবে গড়ে তোলা সম্ভব। খোকন হত্যার ঘটনায় মেডিকেল রিপোর্ট পাওয়ার পর মামলাটি উচ্চপর্যায়ের নির্দেশনায় তদন্তের দায়িত্ব পিবিআইকে দেওয়া হয়েছে বলেও তাঁরা জানান এবং দ্রুত জড়িতদের আইনের মুখোমুখি করা হবে বলে আশ্বাস দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *