“এনআরবি ফরিয়াদ” গ্রুপে অভিযোগ জমা দেওয়ার নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক | ১১ মে ২০২৬
দেশ-বিদেশে অবস্থানরত ভুক্তভোগীদের ব্যক্তিগত অভিযোগ, অবিচার, মানবিক নির্যাতন, বৈষম্য, প্রতারণা ও আইনগত সমস্যাগুলো সুশৃঙ্খলভাবে উপস্থাপনের লক্ষ্যে গঠিত “এনআরবি ফরিয়াদ” গ্রুপে অভিযোগ দাখিলের নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণের আহ্বান জানানো হয়েছে।
এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, যারা কোনো ধরনের অন্যায়, অবিচার, অমানবিক আচরণ বা বেআইনি কার্যকলাপের শিকার হয়েছেন বলে মনে করেন, তারা প্রথমে নিজ নিজ এলাকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ—জনপ্রতিনিধি, প্রশাসনিক অফিস, থানা, কাউন্সিল, চেয়ারম্যান, মেম্বার বা সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ দাখিল করবেন। অভিযোগ জমা দেওয়ার পর গ্রহণকৃত স্বাক্ষর ও সিলযুক্ত কপি সংগ্রহ করে সেই নথি “এনআরবি ফরিয়াদ” গ্রুপে ফরিয়াদের সঙ্গে যুক্ত করার জন্য অনুরোধ জানানো হয়েছে। এতে অভিযোগের সত্যতা যাচাই এবং যথাযথ প্রক্রিয়ায় সহযোগিতা প্রদান সহজ হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এছাড়া, গ্রুপে ব্যক্তিগত আলাপ, রাজনৈতিক প্রচারণা কিংবা অন্য কোনো সংগঠনের সংবাদ বা অপ্রাসঙ্গিক পোস্ট শেয়ার না করার জন্য সকল সদস্যকে অনুরোধ জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিটি দিয়েছেন “দেশবন্ধু” রেমিটেন্স যোদ্ধা সংসদের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় আহ্বায়ক অ্যাডভোকেট এ এন এম ঈসা এবং কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব এম এ রউফ (কাতার)।
যোগাযোগ: roufnasrin@gmail.com | 0097466958035
বাংলাদেশ মহিলা কমিটির সভাপতি লায়ন শাহিদা পারভীন রতনা এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নাসরিন আক্তার তরফদার রউফও এ আহ্বানে সমর্থন জানিয়েছেন।