আশুগঞ্জ টোল প্লাজা ২৪০টা ইয়াবা ট্যাবলেটসহ ০১ মাদক কারবারী গ্রেফতার

আশুগঞ্জ টোল প্লাজা ২৪০টা ইয়াবা ট্যাবলেটসহ ০১ মাদক কারবারী গ্রেফতার

মস্ত মিয়া

জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া

 

এপ্রিল ১/০৫/২০২৬ দুপুর ২:৩০ ঘটিকায় আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এসময় পুলিশ অত্র থানাধীন লাল ইউনিয়নের লালপুর এলাকা হতে ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করে এবং তার হেফাজত হতে ২৪০ (দুইশত চল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশ উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করে।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত কাঙ্গাল মিয়ার বিরুদ্ধে ইতিপূর্বে ০২টি মাদক মামলা রয়েছে।

 

গ্রেফতারকৃত আসামির নাম ও ঠিকানা:

১। মোঃ কাঙ্গাল মিয়া

পিতা- মৃত রুহুল আমিন

মাতা- আলেয়া বেগম

সাং- লালপুর (শান্তিনগর, নতুন বাড়ী)

থানা- আশুগঞ্জ

জেলা- ব্রাহ্মণবাড়িয়া

 

এ-সংক্রান্ত আশুগঞ্জ থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *