নরসিংদীর পলাশে বিদ্যুৎ উপকেন্দ্রে ডাকাতির ঘটনায় গ্ৰেফতার ৩

নরসিংদীর পলাশে বিদ্যুৎ উপকেন্দ্রে ডাকাতির ঘটনায় গ্ৰেফতার ৩

অফিস ডেস্ক :

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল রাজাবো এলাকায় পল্লী বিদ্যুতের উপকেন্দ্র (সাব-স্টেশন) থেকে মালামাল লুটের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত মালামালও উদ্ধার করা হয়েছে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৬ এপ্রিল দিবাগত শেষ রাতে একদল সশস্ত্র ডাকাত ঘোড়াশাল রাজাবো পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে হানা দেয়। পাঁচ সদস্যের একটি ডাকাত গ্ৰুপ দেশীয় অস্ত্রের মুখে ওই কেন্দ্রের প্রহরী ও লাইনম্যানকে জিম্মি করে, উপ কেন্দ্রের ভেতর থেকে বিপুল পরিমাণ তামার তার, ডিসকানেক্ট সুইচ ব্লেড, কন্ট্রোল প্যানেলের ক্যাবল ও রাইজানের তার লুট করে নিয়ে যায়। লুণ্ঠিত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় চার লাখ টাকা।

 

এ ঘটনায় উপকেন্দ্র কতৃপক্ষ গত ২৭ এপ্রিল থানায় মামলা করেন, এরই ধারাবাহিকতায় পলাশ থানা পুলিশ অভিযানে নামে। বুধবার পুলিশ লুণ্ঠিত মালামালসহ ওই চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

 

পলাশ থানার পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ডাকাত চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তার এবং সম্পূর্ণ মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *