কসবা থানায় পুলিশের মাদক অপরাধী অভিযানে ১০ কেজি গাঁজাসহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কসবা থানায় পুলিশের মাদক অপরাধী অভিযানে ১০ কেজি গাঁজাসহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Jun 20, 2026

 

মস্ত মিয়া
জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া :

শুক্রবার জুন ১৯ -৬-২০২৬ সময় ভোর ০৪.৫০ ঘটিকায় কসবা থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এসময় পুলিশ অত্র থানাধীন কসবা পৌরসভার ০৮নং ওয়ার্ড কালিকাপুর এলাকায় ধৃত আসামির বসত বিল্ডিং হতে ১০ (দশ) কেজি গাঁজা উদ্ধার পূর্বক ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামির নাম ও ঠিকানা:
১। মোঃ রাজিব মিয়া, পিতা- মোবারক হোসেন, সাং- কালিকাপুর, থানা- কসবা, জেলা- ব্রাহ্মণবাড়িয়া। এ-সংক্রান্তে কসবা থানায় একটি মাদক মামলা রুজু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *