৫ বছরেও অবসরভাতা পেলেন না শিক্ষকদের ক্ষোভ ॥ 

৫ বছরেও অবসরভাতা পেলেন না শিক্ষকদের ক্ষোভ ॥ 

আব্দুর রউফ দুদু গৌরীপুর (ময়মনসিংহ)প্রতিনিধিঃ-

 

অসুস্থ্য স্ত্রী নিলুফার ইয়াসমিনকে চিকিৎসা করাতে সোমবার ময়মনসিংহের একটি ক্লিনিকে নিয়ে যান শেখ আবু সাঈদ। তিনি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শালীহর হাজী আমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক। এ বিদ্যালয় থেকে ২০২১ সনের ১৪ ডিসেম্বর অবসর গ্রহণ করেন। আবেদন-নিবেদন করেও দীর্ঘদিন যাবত পাননি এখনো অবসরভাতা।

স্ত্রী’র টেস্ট করার ফাঁকে প্রকৃতির কাজ সারতে বাথরুমে যান আবু সাঈদ। সেখানে যাওয়ার পরে স্ট্রোক করে সজ্ঞাহীন অবস্থায় পড়ে যান। অনেক সময় হয়ে গেলেও বের না হওয়ায় দরজা ভেঙে তাকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর সোমবার রাত সাড়ে ১২ টায় তাঁকে মৃত ঘোষণা করেন। ইন্নালিল্লাহে— রাজিউন। মৃত্যুকালে স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

মঙ্গলবার (১৯ মে/২৬) দুপুর ২টা ৩০মিনিটে শালীহর হাজী আমির উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

নির্ধারিত সময়ে অবসরভাতা না পাওয়া শিক্ষক ও শিক্ষার্থীদের ক্ষোভ প্রকাশ। অবসরে গেলেও দীর্ঘদিন যাবত এ অফিস থেকে অন্য অফিস ঘুরেও অবসরভাতা উত্তোলন করতে পারেন নাই এ শিক্ষক। এ নিয়ে খুব হতাশায় ছিলেন শেখ আবু সাঈদ। এ প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক পবন চন্দ্র ধর জানান, স্যার এর আগেও দু’বার স্ট্রোক করেন। স্ত্রীও অসুস্থ্য ছিলো। অবসরভাতার জন্য দৌড়ঝাপ পারলেও তা উত্তোলন করতে পারেন নাই। এ নিয়েও প্রচন্ড টেনশনে ছিলেন তিনি। এ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মাহবুব হোসেন জানান, একজন মানুষ গড়ার কারিগর, অবসরে গেলে তিনি অবসরভাতার জন্য কেন এতো হয়রানির শিকার হবেন, এটা কখনও মেনে নেয়া যায় না। স্যারের মৃত্যুর জন্য এটাও একটা কারণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *