পোরশার আমবাগান সংক্রান্ত সংবাদকে মিথ্যা দাবি করে ভুক্তভোগীর সাংবাদিক সম্মেলন

পোরশার আমবাগান সংক্রান্ত সংবাদকে মিথ্যা দাবি করে ভুক্তভোগীর সাংবাদিক সম্মেলন

অফিস ডেস্ক :

নওগাঁ জেলার পোরশা উপজেলার ঘাটনগর ইউনিয়নের ছয় ঘাঁটি দক্ষিণ পাহাড় এলাকায় আমবাগানে ক্ষতিসাধনের অভিযোগে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছেন ভুক্তভোগী মোহাম্মদ জামাল হোসেন (৫২)।

 

সাংবাদিক সম্মেলনে তিনি দাবি করেন, তার বিরুদ্ধে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতেই একটি মহল এমন অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

 

জামাল হোসেন বলেন, “আমি কারও আমবাগানের কোনো ক্ষতি করিনি। পূর্ব শত্রুতার জেরে আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। ঘটনাটি নিয়ে এলাকায় ভুল তথ্য ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হয়েছে।”

 

তিনি আরও বলেন, গ্রাম্য সালিশের মাধ্যমে জরিমানার বিষয়টিও সঠিক নয় এবং বিষয়টি নিয়ে প্রকৃত সত্য উদঘাটনের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

 

সাংবাদিক সম্মেলনে উপস্থিত স্থানীয় কয়েকজন ব্যক্তি ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান এবং যাচাই-বাছাই ছাড়া বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ না করার আহ্বান জানান।

 

এ সময় জামাল হোসেন তার সম্মান রক্ষার্থে সংশ্লিষ্টদের কাছে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানান এবং ভবিষ্যতে এ ধরনের মিথ্যা তথ্য প্রচার থেকে বিরত থাকার অনুরোধ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *