কসবা থানায় ১২ কেজি গাঁজাসহ ০২ মাদক কারবারী গ্রেফতার।

মস্ত মিয়া
জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া :
২২ মে – ৫-২০২৬ রাত ০৩.৩০সময় ঘটিকায় কসবা থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এসময় পুলিশ অত্র থানাধীন ১০নং বায়েক ইউনিয়নের হরিপুর এলাকা হতে ০২ জন মাদক কারবারীকে গ্রেফতার পূর্বক তাদের হেফাজত হতে ১২ (বারো) কেজি গাঁজা উদ্ধার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামিদ্বয়ের নাম ও ঠিকানা:
১। মমিন মিয়া
পিতা- আব্দুল হানিফ
সাং- হরিপুর
২। মোঃ ইব্রাহিম
পিতা- মোঃ জিয়াউল হক
সাং- বড় বায়েক
উভয় থানা- কসবা
জেলা- ব্রাহ্মণবাড়িয়া।
এ-সংক্রান্তে কসবা থানায় একটি মাদক মামলা রুজু হয়েছে।