স্ত্রীসহ কুখ্যাত মাদক কারবারি রুবেল গ্রেফতার, ৬ কেজি গাঁজা উদ্ধার

স্ত্রীসহ কুখ্যাত মাদক কারবারি রুবেল গ্রেফতার, ৬ কেজি গাঁজা উদ্ধার

মস্ত মিয়া

জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া

 

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অভিযান চালিয়ে কুখ্যাত মাদক কারবারি রুবেল ও তার স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৬ কেজি গাঁজা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

 

শনিবার (১৭ মে) সকাল ১১টা ৫০ মিনিটে বিজয়নগর থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ২নং চান্দুরা ইউনিয়নের সাতগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে।

 

অভিযানকালে একটি মোটরসাইকেল আটক করে আরোহীদের তল্লাশি চালিয়ে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে মাদকসহ দুইজনকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধারকৃত আলামত বিধি মোতাবেক জব্দ করা হয়েছে।

 

গ্রেফতারকৃতরা হলেন আখাউড়া উপজেলার রাজাপুর পূর্বপাড়া এলাকার মইন উদ্দিনের ছেলে মো. রুবেল এবং তার স্ত্রী মোছা. রহিমা আক্তার।

 

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, রুবেলের বিরুদ্ধে পূর্বে ১৩টি মাদক মামলা এবং রহিমা আক্তারের বিরুদ্ধে ২টি মাদক মামলা রয়েছে।

 

এ ঘটনায় বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *