Logo
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৯, ২০২৬, ৩:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৯, ২০২৬, ২:৪৫ এ.এম

আখাউড়া ৩ কেজি গাজাঁসহ ইব্রাহিম খাঁ নামে ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার। মস্ত মিয়া জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘন্টায় থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদকদ্রব্য ০৩(তিন) কেজি গাঁজাসহ ০১ জন আসামী গ্রেফতার। ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার জনাব মু. জালাল উদ্দিন ফাহিম মহোদয়ের নির্দেশে এবং আখাউড়া থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ জাবেদ উল ইসলাম এর সার্বিক নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে এসআই (নিরস্ত্র) এসআই (নিরস্ত্র) মোস্তাক আহমেদ মাদকদ্রব্য উদ্ধার অভিযান করা কালীন সময় শনিবার ৭ নভেম্বর ১১/২০২৬ তারিখ ০১:৩০ ঘটিকার সময় আখাউড়া থানাধীন আখাউড়া উত্তর ইউপিস্থ আজমপুর সাকিনে ধৃত আসামী মোঃ ইব্রাহিম খাঁ (৩২) এর আধা-পাকা বসত ঘরের দক্ষিণ পাশের পকেটরুম থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করিয়া ০৩ (তিন) কেজি গাঁজা সহ মোঃ ইব্রাহিম খাঁ (৩২), পিতা-মৃত দুলাল খাঁ, সাং-আজমপুর, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে