মস্ত মিয়া,
জেলা প্রতিনিধি| ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের টান মনিপুর গ্রামে বজ্রপাতে আব্দুর রহমান (৩০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
সোমবার (৩০ মার্চ) রাত ৮টার দিকে আকস্মিক ঝড়-বৃষ্টি শুরু হলে বাড়ির পাশের পুকুর পাড়ে অবস্থানকালে বজ্রাঘাতের শিকার হন রহমান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত আব্দুর রহমান টান মনিপুর গ্রামের বাসিন্দা তিনি হেবজু মিয়ার ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব চন্দ্র সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।