ওমর ফারুক আহম্মদ (নেত্রকোণা) প্রতিনিধিঃ
নেত্রকোণা বারহাট্টা মিনি স্টেডিয়াম মাঠে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা–২০২৬ উপলক্ষে ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং প্রতিযোগিতা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেলিনা আক্তার , উপজেলা নির্বাহী অফিসার বারহাট্টা,নেত্রকোণা, মোঃ আব্দুল্লাহ আল মামুন ভারপ্রাপ্ত সভাপতি উপজেলা শিক্ষক সমিতি বারহাট্টা, নেত্রকোণা।মোঃ জিয়াউল হক ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার বারহাট্টা, নেত্রকোণা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশেষ অতিথি মানিক আজাদ সাবেক উপজেলা চেয়ারম্যান বারহাট্টা, নেত্রকোণা
এবং অনুষ্ঠান পরিচালনা করে মোস্তাফিজুর রহমান মহন প্রধান শিক্ষক ছয়গাঁও বারহাট্টা, নেত্রকোণা। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক
উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। প্রতিযোগিতাটি শিক্ষার্থীদের মাঝে সৃজনশীলতা, দেশপ্রেম ও সাংস্কৃতিক চর্চার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।