অফিস ডেস্ক :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মৌচাক ইউনিয়নের ৬ নং ওয়ার্ডসহ সমগ্র ইউনিয়নবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মোচাক ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ আব্দুর রাজ্জাক।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের এক মহামিলন। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদ আমাদের মাঝে শান্তি, সহমর্মিতা ও ভালোবাসার বার্তা নিয়ে আসে। এই পবিত্র দিনে ধনী-গরিব ভেদাভেদ ভুলে সবাই একসাথে আনন্দ ভাগাভাগি করে।
তিনি আরও বলেন, আমি মৌচাক ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাই। আল্লাহ তাআলা যেন আমাদের সকলের জীবন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরিয়ে দেন—এই কামনা করি।
শেষে তিনি সকলের সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করে বলেন, “ঈদ মোবারক।”