অফিস ডেস্ক:
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এবারের জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপির কোনো ধরনের শঙ্কা নেই। তিনি বলেন, সবাই সহযোগিতা করলে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে। কোথাও ভোটার কার্ড চুরি বা কোনো অনিয়মের ঘটনা ঘটলে তাৎক্ষণিক জানাতে অনুরোধ করেন তিনি।
রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
তিনি আরও বলেন, আসন্ন নির্বাচন হবে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে এবং এটি একটি ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন হিসেবে অনুষ্ঠিত হবে।
রংপুর অঞ্চলের জনগণের প্রশংসা করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ অঞ্চলের মানুষ তুলনামূলকভাবে বেশি শান্তিপ্রিয় ও নিরীহ। সে কারণে রংপুর বিভাগের নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য হবে বলে তিনি আশা প্রকাশ করেন।