পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি |
জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার ঐতিহ্যবাহী একমাত্র সরকারি নারী শিক্ষা প্রতিষ্ঠান পাঁচবিবি নছির মন্ডল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সোমবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সকাল থেকে বিদ্যালয় প্রাঙ্গণে শুরু হওয়া এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ সেলিম আহমেদ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জুলফিকার আলী-এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সিনিয়র শিক্ষক মোঃ আখতারুল আলম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক নির্মল টুডু, মোঃ আব্দুল মোত্তালেব, মুহাম্মদ আনোয়ার হোসেন, সহকারী শিক্ষক মোঃ কামরুল হাসান, মোঃ আবু জারজিস সরদার, মোঃ মাহবুবুর রহমান, মোঃ সাকিব হোসাঈন ও আব্দুল মোত্তালেব আলমসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে শিক্ষার্থীরা দেশাত্মবোধক গান, নৃত্য ও কবিতা আবৃত্তির মাধ্যমে দর্শকদের মুগ্ধ করে। পরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম আহমেদ।