স্টাফ রিপোর্টার
২২ জানুয়ারি (২০২৬ইং) তারিখ রোজ বৃহস্পতিবার বাংলাদেশ সম্মিলিত প্রেস ক্লাব আশুলিয়া থানা শাখার শুভ উদ্বোধন উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন মো. শরিফুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম এবং প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন গাজীপুর সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি মো. আব্দুল ওয়াহাব রিংকো, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মডার্ণ বায়োটেক ঢাকা এর ম্যানেজিং ডাইরেক্টর ডা. বখতিয়ার, বাংলাদেশ সম্মিলিত প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. কবির হোসেন, হিউম্যান রাইটস এন্ড হেলথ এডুকেশন সোসাইটির গাজীপুর জেলার সভাপতি আলহাজ্ব মো. আব্দুর রহমান, সাংবাদিক আশা চৌধুরী এবং সাংবাদিক অসীম সরকারসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাংবাদিক মোঃ ফারুক হোসেন। উক্ত আলোচনা সভায় সাংবাদিকদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য, সাংবাদিকদের উন্নয়ন, সাংবাদিকদের নির্যাতন বন্ধসহ সাংবাদিকদের সুরক্ষা আইন প্রতিষ্ঠিত করার জন্য জোর দাবী জানানো হয়। পরিশেষে সভাপতির সমাপনী বক্তব্যর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।