ভোলার চরফ্যাশনের যুবক সোলাইমান ২০০৫ সালে স্নাতক পাশ করেই মনোনিবেশ করেন কৃষি কাজে। ফসল উৎপাদনে ব্যবহার করেন রাসায়নিক সার। কিন্তু দেখেন রাসায়নিক সার মাটির উর্বরতা শক্তি কমিয়ে দেয়, অতিরিক্ত ব্যবহারে পরিবেশের ক্ষতি করে।
চিন্তা করেন বিকল্প, পরিবেশবান্ধব কিছু করার। এরই মাঝে কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে প্রশিক্ষণের জন্য যান দেশের বাইরে । দেখেন একজন নারী উদ্যোক্তা ভার্মি কম্পোস্ট এবং টাইকো কম্পোস্ট সার নিয়ে কাজ করে। তখন টাইকো কম্পোস্ট আইডিয়াটা নতুন মনে হওয়ায় নারী উদ্যোক্তার কাছ থেকে পরামর্শ নেন সোলাইমান । এবং ভার্জিনিয়ার একটি কৃষি বিষয়ক প্রোগ্রামে অংশগ্রহণ করে এ সম্পর্কে প্রযুক্তিগত আরো জ্ঞান অর্জন করেন।