অথই নূরুল আমিন
আমাদের দেশের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে এমপিওভুক্ত পদ্ধতি হলো একটা পদ্ধতি বাংলায় যাকে বলে দুইশতিনের ঘর করার মতো। দুইশতিন এই জন্য বলছি যে, ১৯৮০ থেকে ১৯৮৪ সনে এই এমপিওভুক্তর অনুমতি সরকার কর্তৃক দেয়া হয়। তখনকার সময় আর এখনকার সময় এক নয়। আর দ্বিতীয় কথা হচ্ছে। এমপিওভুক্ত প্রতিষ্ঠান থেকে এখন পর্যন্ত অভিভাবকেরা কোন সুফলই পায়নি। মাঝপথে সরকারের হাজার হাজার কোটি টাকার বিস মরা সারা। একজন শিক্ষার্থীকে আজও একটি এমপিওভুক্ত স্কুলে একটি যেন তেন কিন্ডারগার্টেন পদ্ধতির স্কুলের সমান বেতন দিয়েই পড়ালেখা করতে হচ্ছে। এর চেয়ে বাটপারী কোন প্রতিষ্ঠান আজও বাংলাদেশে হয়েছে বলে আমার জানা নেই। অন্যদিকে শিক্ষারমানও তেমন ভালো হচ্ছে।তারও কোন প্রমাণ নেই। একটি সম্পূর্ণ বেসরকারি স্কুলের সমান কোথাও কোথাও তার চেয়েও খরচ করতে হচ্ছে একটি এমপিওভুক্ত স্কুলের শিক্ষার্থীদের। এ যেন আমরা অজানা কোনো বরবর দেশের বাসিন্দা। অথচ এই এমপিওভুক্ত স্কুলের প্রায় সাড়ে তিন লাখ শিক্ষকের দাবি দাওয়া নিলজ্জ কান্নাকাটি এককথায় প্রতিটা সরকারের আমলে। ওদের সবসময় চিন্তা সরকারকে চাপে রেখে বেতন ভাতা বাড়ানো। কারণ ওরাও জানে দেশের অর্থহীন সরকার কখনও তাদের সম্পূর্ণ দাবি দাওয়া কখনও পূরণ করতে পারবে না। এমপিওভুক্ত হওয়ার পর ওরাও একটি বেসরকারি স্কুলের সমান বেতন নিচ্ছে। প্রতিটা শিক্ষার্থীদের কাছ থেকে। আবার বলদ মার্কা সরকারের কাছ থেকেও বেতন পাচ্ছে কয়েক যুগ ধরে। এরকম দুর্নীতির আতুর ঘর হয়ে দাড়িয়েছে এমপিওভুক্ত শিক্ষকেরা। ওরা প্রায় সবাই অসৎ। এবং দেশের শিক্ষার মান ওরা যেমন করেছে। এরকম নষ্ট করেছে কমলমতি শিক্ষার্থীদের শিক্ষার আগ্রহ। বাংলাদেশে প্রায় তিরিশ হাজারের বেশি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। সরকারের কাছে আমার প্রস্তাব হবে, স্কুল গুলো যদি সরাসরি সরকারিকরণ করা হয়। তাহলে যেন এখানে নতুন শিক্ষক মানে বিশ থেকে পয়ত্রিশ বছরের শিক্ষক শিক্ষিকা নিয়োগ দেয়া হয়। এবং তাদের কাজ থেকে যেন কেউ ঘুষ নিতে না পারে। বাংলাদেশের অতীত ইতিহাস থেকে জানা যায় এমপিওভুক্ত প্রতিষ্ঠান গুলো ৯৯% শিক্ষক শিক্ষিকা ঘুষ দিয়ে চাকরি নিয়েছে। তাই ঐ রকম ক্ষুধার্ত শিক্ষক দিয়ে কখনও দেশের শিক্ষার মান ভালো হতে পারে না। এছাড়া এমপিওভুক্ত প্রতিষ্ঠানে চাকরি এরকম ৬০% শিক্ষক বা শিক্ষিকা কোটিপতি রয়েছেন। শুধুমাত্র শিক্ষা ব্যবসা করে। আর অভিভাবকেরা নিঃশ্ব হচ্ছে দিনদিন। সেই ১৯৮০ - ১৯৮৪ আজ পর্যন্ত এমপিওভুক্ত প্রতিষ্ঠানগুলো থেকে তাদের ছাত্র ছাত্রীদের সুন্দর ও উজ্জল ভবিষ্যৎ নিয়ে সরকারের কাছে কোন দাবী বা কোনো স্বারক লিপি কি কখনও কেউ দিয়েছে। দেয় নাই। এই তো সেদিন অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ও ওরা সরকারের কাছে তাদের দাবী দাওয়া নিয়ে আন্দোলন করেছে। পুলিশের মার খেয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের কাজ কি স্কুলের শিক্ষকদের দাবী পূরণ করা? এতো টুকু জ্ঞান যেসকল শিক্ষকদের নেই। তাদের সেইসকল প্রতিষ্ঠান গুলো সরকারি করলে ও শিক্ষার্থীদের কোন লাভ হবে । টাকার লোভে ওরা অন্ধ প্রায়। শিক্ষা প্রদান হচ্ছে একটি মানবিক সেবা প্রদান প্রতিষ্ঠান। এখানে তারা তিন ধরনের পয়সা রোজগার করছে। এক হচ্ছে, সরকারি আধা বেতন। শিক্ষার্থীদের পূর্ণ বেতন এবং কোচিং। আমার মতে সরকারের কাছে আবেদন করছি যে, যারা বর্তমানে এমপিওভুক্ত প্রতিষ্ঠানে শিক্ষক শিক্ষিকা হিসেবে এক যুগের বেশি ধরে কর্মরত আছেন। তাদের সম্পদের হিসাব শিক্ষা মন্ত্রণালয়ে নতুবা শিক্ষা অধিদপ্তরে নতুবা দুদকে হিসাব বিবরণী জমা দিক। তারপর সেই সম্পদের উপরে তদন্ত হোক। দেখবেন অনেকেই চাকরি ছেড়ে চলে গেছে। একটা সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যারা চাকরি করছেন।তিনি যত টাকা বেতন পাচ্ছেন। তারচেয়েও পাঁচ গুণবেশি আয় করছেন একটা এমপিওভুক্ত শিক্ষক।তারচেয়েও বেশি টাকা আয় করছেন যেনতন একটি কিন্ডারগার্টেন প্রতিষ্ঠানের মালিক। শিক্ষা খাতে এই কসাই খানা খোলে বসেছে। এক শ্রেণির অসাধু শিক্ষিত লোকেরা। ওদের কাছে কোনো মানবতা নেই। পাক্কা কসাই। সব জায়গার দুর্নীতি মেনে নেয়া যায়। কিন্তু যেখান থেকে একটা জাতির ভবিষ্যৎ গড়ে উঠে সেখানের এরকম গলাকাটা দুর্নীতি কখনও মেনে নেয়া যায় না। এছাড়া এমপিওভুক্ত স্কুল গুলোতেও দক্ষ কোনো শিক্ষক নেই। কারণ ওরা প্রায় সবাই লাখ লাখ টাকা ঘুষ দিয়ে এখানে চাকরি নিয়েছে। সরকার যদি এমপিওভুক্ত স্কুল গুলোকে সরকারিকরণ করে। তাহলে আমার দাবী হলো। চলমান একজন শিক্ষকের ও চাকরি না থাকে। শতভাগ সরকারি করলেও ওদেরকে দিয়ে কখনও শিক্ষার মান উন্নয়ন করা সম্ভব নয়, চলমান।