হাকিকুল ইসলাম খোকন.বাপসনিউজঃ
বাংলাদেশ সোসাইটি নির্বাচন ২০২৬কে সামনে রেখে নিউইয়র্কের ওজন পার্কের রাঁধুনি রেস্টুরেন্টে সন্ধ্যা গত মংগলবার হ২৯ সেপ্টেম্বর ২০২৬, নিউইয়র্কের চাটখিল ও বৃহত্তর নোয়াখালীসহ বিভিন্ন অঞ্চলের নেতৃবৃন্দের সঙ্গে মাঈন উদ্দিন নটুর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।খবর আইবিএননিউজ ও বাপসনিউজ । সভায় কুনু- ফিরোজ পরিষদ থেকে স্কুল ও শিক্ষা বিষয়ক সম্পাদক পদে মাঈন উদ্দিন নটুর প্রার্থিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং উপস্থিত নেতৃবৃন্দ তাঁদের মতামত ও প্রত্যাশা তুলে ধরেন। সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট আইনজীবী ও রাজনীতিবিদ ব্যারিস্টার মনিরুল ইসলাম কাজল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেএসএফ-বাংলাদেশ এর সংগঠক ও ফেইসবুক এক্টিভিষ্ট হাজী আনোয়ার হোসেন লিটন,চাটখিল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লিয়াকত হোসেন মামুন, চাটখিলের কৃতী সন্তান ও সমাজ সেবক হুমায়ুন কবির, চাটখিল উপজেলা সোসাইটি আহ্বায়ক হেলাল উদ্দিন, বৃহত্তর নোয়াখালী সোসাইটির সহ-সভাপতি সালেহ আহমদ রুবেল, চাটখিল সোসাইটি সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মিরন ও জাগফার সভাপতি রহমতুল্লাহ,সাধারণ সম্পাদক নোমান সিদ্দিকী,মামুনুর রশিদ বাবু,নুর আলম সেলিম,মোঃহানিফ সহ যথাক্রমে মোঃ ফারুক চৌধুরী কনক,মোঃ ফারুক,নুর জালাল,শফিকুল ইসলাম,শওকত আকবর,ফাহাদ হোসেন,শাহ স্বপন,শিহাব -বিন ওয়াসেক,রাজিব হোসেন,ইব্রাহিম খলিল,জহিরুল ইসলাম সোহাগ,ইসমাইল হোসেন পলাশ,হুমায়ন বাঙ্গালী,আহমেদ বাবু সহ,বৃহত্তর নোয়াখালীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।খবর আইবিএননিউজ ও বাপসনিউজ ।সভায় সভাপতিত্ব করেন নোয়াখালীর কৃতী সন্তান ও বিশিষ্ট রাজনীতিবিদ মীর মারফতুল্লাহ সুমন।
অনুষ্ঠান সঞ্চালনা করেছেন চাটখিল উপজেলা সোসাইটির সদস্য সচিব শরিফ হোসেন নিরব। মতবিনিময় সভায় বাংলাদেশ সোসাইটি নির্বাচনকে ঘিরে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয় এবং স্কুল ও শিক্ষা বিষয়ক সম্পাদক পদে মাঈন উদ্দিন নটুর প্রার্থিতা নিয়ে উপস্থিত নেতৃবৃন্দ তাঁদের সমর্থন ও প্রত্যাশার কথা ব্যক্ত করেন। সমর্থকদের প্রতি আহ্বান ২৫ অক্টোবর ২০২৬,রবিবার অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি নির্বাচনে মাঈন উদ্দিন নটুর প্রার্থিতা সম্পর্কে আপনার মূল্যবান মতামত ভোট ও সমর্থন জানান এবং অন্য ভোটারদেরও বিষয়টি সম্পর্কে অবহিত করুন এবং মাঈন উদ্দিন নটু কে ও তাদের কুনু-ফিরোজ প্যানেলকে বিপুলভাবে ভোট দিয়ে নির্বাচিত করে বিজয়ী করার আহবান জানান।