সিলেট প্রতিনিধিঃ
অদ্য ০৮/০৮/২০২৬ খ্রিস্টাব্দ তারিখে পুলিশ কমিশনার, এসএমপি, সিলেট, সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম- সাগর দিঘী ও আলমপুর ট্রাফিক ডাম্পিং ইয়ার্ড পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি ডাম্পিং ইয়ার্ডসমূহের সার্বিক কার্যক্রম ও বিদ্যমান অবকাঠামোগত অবস্থা পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতা সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় সংস্কার ও উন্নয়নমূলক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন। উক্ত পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সুদীপ্ত রায়, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক), এসএমপি, সিলেট; মো: মুহিবির রহমান, সহকারি পুলিশ কমিশনার (ট্রাফিক), অতিরিক্ত দায়িত্বে (স্টাফ অফিসার) এসএমপি, সিলেট, জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম, টিআই (প্রশাসন), ট্রাফিক বিভাগ, এসএমপি, সিলেটসহ ট্রাফিক বিভাগের অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ। পরিদর্শন শেষে মান্যবর পুলিশ কমিশনার ট্রাফিক বিভাগের কার্যক্রমকে আরও গতিশীল, সুশৃঙ্খল ও জনবান্ধব করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।