অথই নূরুল আমিন
এই মর্মে মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি যে, স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত, আমাদের দেশের শিক্ষাব্যবস্থা যেন সম্পূর্ণ একটি অগোছালো ভাবে চলছে। এখানে না আছে শিক্ষকদের তেমন কিছু সুনাম, না আছে শিক্ষার্থীদের কোন ভবিষ্যত। দেশ জুড়ে শিক্ষা বাণিজ্য চলছেই। শিক্ষা বাণিজ্য দেখে মনে হয়। শিক্ষাব্যবস্থা যেন একটা শোষিত লিমিটেড কোম্পানি! এখানে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ও একদল অসাধু মহল বাণিজ্য করেই যাচ্ছে। এছাড়া বেসরকারি খাতে প্লে নার্সারি কেজি শ্রেণি থেকেই একজন শিক্ষার্থী শোষণের শিকার হচ্ছে। অথচ সরকারের কয়েকটি শাখায় বড় বাজেটের মধ্যে সবচেয়ে বড় বাজেটটি থাকে শিক্ষা খাত উন্নত করার জন্য। কিন্তু বাস্তবে তা আর হয়ে উঠে না। এই তো বেশিদিন আগে নয়, ২০১৮ সালের কোটা বিরোধী আন্দোলন হয়েছিল। তখনকার সময়ের সরকার তার কোন সমাধান করতে পারেনি। সেই আন্দোলনের সূত্র ধরে ২০২৪ এর ছাত্র আন্দোলনে সরকারের পতন ডেকে আনে। কিন্তু এখানে তারা শুধু কোটা বিরোধী আন্দোলন করেছেন মাত্র। শিক্ষাব্যবস্থার পরিবর্তন চেয়ে হয় তো আরো বড় আন্দোলন সামনে অপেক্ষা করছে। শিক্ষা বাণিজ্যিের বিরুদ্ধে হয় তো আরো আন্দোলন হতে পারে। আন্দোলন হতে পারে শিক্ষা অর্জনের পর শিক্ষার্থীদের ভবিষ্যত নিশ্চিত করার আন্দোলন। মাননীয় প্রধানমন্ত্রী, কোন বিষয় নিয়ে যখন সরকার বিরোধী আন্দোলন হয়। এর মানে সেটা সরকারের ব্যর্থতা নিয়ে আন্দোলন হয়। একটি সরকারের প্রথম চিন্তা থাকা উচিৎ। সরকারের কাঠামোতে কোন বিষয়টি সবচেয়ে দুর্বল তা আগে থেকেই ঠিকঠাক করে নেয়া। যেমন শিক্ষাব্যবস্থাটা ইচ্ছে করলে আপনার নেতৃত্বে শতভাগ শিক্ষক এবং শিক্ষার্থী বান্ধব করা একান্তই প্রয়োজন বলে আমি মনে করি। দেশের শিক্ষাব্যবস্থায় এমন পদ্ধতি চালু করা প্রয়োজন। দেশের সকল শিক্ষার্থীরা যেন সরকারের কাছে সমান সুবিধা পায়। এখানে ধনী গরিব গ্রাম বা শহর তা যেন কোথাও কোনো বৈষম্য না থাকে। এছাড়া সম্মানিত শিক্ষকদের বেলায় ও যেন কেউ সরকারি কেউ এমপিও কেউ বেসরকারি এরকম বৈষম্য যেন না থাকে। অন্যদিকে শিক্ষা অর্জন শেষে যোগ্যতা হিসেবে যেন শতভাগ ঘুষ ছাড়া অটোমেটিক চাকরিতে প্রবেশ করতে পারে সেই রকম ব্যবস্থাও করে নিতে হবে। শিক্ষা উপকরণের মূল্য কমিয়ে রাখার প্রস্ততিও নেয়া উচিৎ। ২০২৪ এ ছাত্র আন্দোলন চলাকালে দেশের প্রায় নব্বই ভাগ ছাত্র ছাত্রীদের একটা বড় সমর্থন ছিল সরকার পতনের। তার পিছনে বেশি ক্ষোভ ছিল দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সরকারের উপরে। কারণ তাদের শিক্ষা জীবনে তৎকালীন আওয়ামী লীগ সরকারের কাছে একটা জেনারেশন কোনো সুযোগ সুবিধাই পায়নি। আজকেও যদি সেই পুরানো পদ্ধতি মতেই শিক্ষাব্যবস্থা চলে। তাহলে এই জাতি সামনে যাবার আর কোন পথ আমি দেখছি না। কথা থাকে যে, শিক্ষা খাতের এই এতো দিনের এতো বড় সমস্যার সমাধান হবে কিভাবে? প্রাথমিকের সব শিক্ষা প্রতিষ্ঠান সরাসরি একযোগে সরকারি করলে, যেখানেই প্রায় দুই কোটি শিক্ষার্থী লেখাপড়া করছে। যার জন্য আরো প্রায় বিশ লাখ শিক্ষক ও কর্মকর্তা কর্মচারী নিয়োগ দিতে হবে। এতো টাকা শিক্ষা মন্ত্রণালয় কোথায় পাবে? এরকম প্রশ্নের উত্তর এবং আর্থিক সমস্যা নিয়ে সকল সমস্যার সমাধান দিতে প্রস্তুত " বাংলাদেশ অনূআ শিক্ষা কমিশন "( সদর দপ্তর ) মাননীয় প্রধানমন্ত্রীর আপনাকে অবহিত করার জন্য তার আগে একটু আলোচনা করতে চাই যে, দেশের সকল প্রাথমিক পর্যায়ের শিক্ষা যেমন এমপিও, কিন্ডারগার্টেন , ইংলিশ মিডিয়াম, মাদ্রাসাসহ ইত্যাদি শিক্ষা প্রতিষ্টানের সকল শিক্ষক সরকারি এবং সকল শিক্ষার্থীদেরকে বিনামূল্যে শিক্ষা দান করালে সমাজে সামাজিকভাবে কি কি ভালো বিষয় গুলো পাওয়া যাবে, তা নিয়ে একটু আলোচনা করছি সংক্ষিপ্ত আকারে। ১. শিক্ষার্থীদের মাঝে সবসময় একটা আনন্দ বিরাজ করবে। ২. শিক্ষার্থী ঝরে যাওয়া কমে আসবে ৩% একান্ত অসুবিধা ছাড়া কেউ সহজে লেখাপড়া ছাড়বে। ৩. শিক্ষা শেষে শিক্ষার্থীদের কখনও হতাশা বিরাজ করবে না। ৪. যেহেতু শিক্ষার্থী ঝরে পরা কমে আসবে সেহেতু কিশোরগ্যাং কমে আসবে। ৫. শিক্ষা শেষে যেহেতু চাকরি বা কর্মসংস্থানের সুবিধা পাবে, তাই শিক্ষার্থীরা সবাই মন দিয়ে লেখাপড়া চালিয়ে যাবে। প্রসঙ্গ শিক্ষার্থী :- ৬. যেহেতু শিক্ষার্থীরা বিনামুল্যে লেখাপড়া করার সুযোগ সরকারি অর্থায়নে পাবে তখনই কমে আসবে নকল করার প্রবণতা। ৭. ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত থাকবে বিভিন্ন ট্রেনিং। যেমন সেনা / নৌ/ বিমান বাহিনী পুলিশ ও আনসারসহ ইত্যাদি ট্রেনিং বাধ্যতামূলক। ৮ . স্কুল বা কলেজে সবসময় শিক্ষার্থীরা নম্র থাকার চেষ্টাই করবে। প্রতিটা কিশোর বয়স থেকেই তার জীবনযাপন সুন্দর করার চেষ্টায় মগ্ন থাকবেসহ ইত্যাদি সুন্দর বিষয় ফুটে উঠবে শিক্ষার্থীদের মাঝে, কথায় আছে যত্ন করলে রত্ন মিলে। প্রসঙ্গ শিক্ষক :- ১. পরবর্তী শিক্ষক নিয়োগসহ শিক্ষাখাতের সকল নিয়োগে ঘুষ ছাড়া চাকরি নেয়ার সুবিধা। ২. বতর্মানে যারা চাকরি করছেন, তাদের নিয়মিত বেতন ভাতা পরিশোধ ও ব্যবসা কৃষি বা খামার করার জন্য ব্যাক লোন সুবিধা। ৩. অবসরপ্রাপ্ত শিক্ষকদের পাওনা পরিশোধ। ৪. প্রধান শিক্ষকদের জন্য আবাসিক ( সরকারি কোয়ার্টার ).ব্যবস্থা। ৫. পর্যায়ক্রমে সহকারী শিক্ষকদের জন্য আবাসিক সুবিধা। ৬. সহকারি থেকে প্রমোশন সুবিধাও ব্যবসা কৃষি বা খামার করার জন্য ব্যাংক লোন সুবিধাসহ ইত্যাদি সুন্দর বিষয় থাকবে। ৭. শতভাগ ফ্রি শিক্ষা পদ্ধতির মাধ্যমে নতুনভাবে সহকারি শিক্ষক নিয়োগ হবে সব চুক্তি ভিত্তিক। কথা থাকে এরকম একটা শিক্ষা পদ্ধতি সম্পূর্ণ বিনামুল্যে চালু করলে সরকার কি পাবে? উত্তর হলো : আমাদের দেশের প্রাথমিক শিক্ষাব্যবস্থা পর্যায়ক্রমে উচ্চ মাধ্যমিক শতভাগ বিনামূল্যে করতে পারলে এ যেন হবে হিমালয় বিজয়ের চেয়েও বড় ইতিহাস। মাননীয় প্রধানমন্ত্রী হবেন রাজা রামমোহনের মত মিথ্যা প্রথাকে সত্যে রূপান্তর করার এক মহা নায়ক। এছাড়া প্রতি বছর শিক্ষা খাতের মুল বাজেট থেকে কম টাকা লাগবে। ১৫% থেকে ১৮% পর্যন্ত। শর্ত থাকে যে, শিক্ষা মন্ত্রণালয়টি যদি প্রধানমন্ত্রীর অধীনে থাকে এক থেকে দেড় বছরের মতো। তবেই এই অসম্ভব কে কেবল সম্ভব করা সহজ হবে। এককথায় শিক্ষা মন্ত্রণালয়ের ভুল সিদ্ধান্ত এবং কিছু অসাধু কর্মকর্তাদের জন্য ভালো কিছু হচ্ছে না। এককথায় শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে যত কাজ হবে যেমন পাঠ্য পুস্তক মুদ্রন নিয়োগ বদলি বৃত্তি উপ - বৃত্তি সবকিছু যদি প্রধানমন্ত্রীর অনুমতি ক্রমে হয়। কখন কোথায় কি লাগবে। এগুলো যদি অবহিত করা হয়। তবেই এই শিক্ষা খাতকে বিশ্বের কাছে রোল মডেল করা সম্ভব। শিক্ষা মন্ত্রণালয় ২০২৬- ২০২৭ অর্থবছরে সরকারের এক লাখ ৩৬০৬ কোটি টাকার প্রস্তাব করেছে । এখানে শিক্ষক সংখ্যা খুবই নগণ্য । অথচ আরো বিশ লাখ শিক্ষক নিয়োগসহ দেশের প্রায় দুই কোটি প্রাথমিকের শিক্ষার্থীদের বিনামূল্যে পড়ানোসহ ২০২৭- ২০২৮ অর্থবছরে বাংলাদেশ অনূআ শিক্ষা কমিশন ( সদর দপ্তর ) এক লাখ ১৭ হাজার কোটি টাকার প্রস্তাব করছে। গতকাল মহামান্য রাষ্ট্রপতি তিনি ও এমপিও ভুক্ত প্রতিষ্ঠান নিয়ে বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, এমপিও নিয়ে পর্যবেক্ষণ করতে হবে। অন্যদিকে এমপিও ভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা জাতীয়করণ চাচ্ছেন। অল্প কিছু প্রতিষ্ঠান জাতীয়করণ করে কোন লাভ হবে না। এছাড়া আমি পূর্বেও বলেছি এমপিও দিয়ে সরকারের কোন প্রশংসা শিক্ষার্থী বা অভিভাবক কেউই করছেন না। এটা একটি সম্পূর্ণ বেহুদা চিন্তা সরকারের। মাননীয় প্রধানমন্ত্রী লক্ষ্য করে দেখবেন। বর্তমানে দেশের সাবেক দুইজন শিক্ষামন্ত্রী আজকে বিভিন্ন মামলায় জেলে আছে। শিক্ষা পদ্ধতি যে শিক্ষার্থীদের কাছে অপছন্দ। এটাই তার প্রমাণ। কারণ একজন শিক্ষামন্ত্রী ভালো গুণাগুণ নিয়ে কোন শিক্ষার্থী একটা পোস্ট পর্যন্ত দিচ্ছে না। বর্তমান শিক্ষা পদ্ধতির আদৌ পরিবর্তন দরকার। আমি শিক্ষার পরিবর্তন চাই না। পাঠ্য পুস্তকের পড়ালেখা পরিবর্তন চাই না। শুধুমাত্র দেশের সকল শিক্ষার্থীদের জন্য অবৈতনিক শিক্ষা পদ্ধতি চালু করতে চাই। এখানে সরকারের বাড়তি তেমন কোনো বাজেট প্রয়োজন নেই। এরকম একটা পদ্ধতি আপনার একান্ত প্রচেষ্টায় একবার করলে সক্ষম হলে আগামী পঞ্চাশ বছরের ভিতরে দেশের কোন শিক্ষকদের মানববন্ধন করতে হবে না এবং কোন শিক্ষার্থী নিয়ে অসাধু চক্র করতে পারবে না শিক্ষা বাণিজ্য। এখানে সকল প্রশংসা আসবে আগে আল্লাহ্ তারপর বিএনপি সরকার তথা প্রধানমন্ত্রীর। আপনি জানেন যুগে পৃথিবী সুন্দর করার স্বার্থে জনগণের কল্যাণে অনেক কিছু পরিবর্তন হয়েছে। পরিবর্তন করার পর যদি জনগণ খুশি হয়। ভালো থাকে তাহলে আর সমস্যা কোথায়? (শিক্ষা পর্ব ১ )
অথই নূরুল আমিনন
চেয়ারম্যান
বাংলাদেশ অনূআ শিক্ষা কমিশন ( সদর দপ্তর )