গাজীপুর প্রতিনিধিঃ
মহানগর ও থানা পর্যায়ের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল, গাজীপুর মহানগরের উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুরের শিববাড়ী বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে মহানগর ও বিভিন্ন থানা পর্যায়ের তাঁতীদলের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সমাবেশে আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, রাজনৈতিক কর্মসূচির নামে সন্ত্রাস, নৈরাজ্য কিংবা জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা মাঠে সক্রিয় থাকবেন। কোনো নৈরাজ্যমূলক কর্মকাণ্ডের অভিযোগ পাওয়া গেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার পাশাপাশি শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিকভাবে প্রতিরোধ গড়ে তোলার কথা জানান নেতারা। সমাবেশে প্রধান অতিথি ছিলেন গাজীপুর মহানগর তাঁতীদলের সভাপতি তাজুল ইসলাম বেপারী। প্রধান বক্তা ছিলেন মহানগর তাঁতীদলের সাধারণ সম্পাদক তাজউদ্দিন তাজু। সভাপতিত্ব করেন সিনিয়র সহসভাপতি আবু হানিফ। এ সময় উপস্থিত ছিলেন মহানগর তাঁতীদলের সহসভাপতি ইজ্জ্ব আলী, মোঃ জজ মিয়া, কামাল সরকার, মোঃ মাসুদ রানা, যুব রাজ, হাজী আলী আকবর, সিনিয়র জয়েন্ট সেক্রেটারি ও মেট্রো থানার সভাপতি শহিদুল ইসলাম (আকন), সুজন মিয়া, দপ্তর সম্পাদক মানিক মিয়া, প্রচার সম্পাদক অমর আলীসহ মহানগর ও বিভিন্ন থানা পর্যায়ের নেতৃবৃন্দ। এ ছাড়া গাছা থানা তাঁতীদলের সভাপতি মোঃ ওসমান গনি ও সাধারণ সম্পাদক এনামুল হক, টঙ্গী পশ্চিম থানা তাঁতীদলের সভাপতি মোঃ সোহেল সিদ্দিকী ও সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন খোকন, টঙ্গী পূর্ব থানা সভাপতি মোঃ নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ রাশেদ খান, পুবাইল থানা তাঁতীদলের সভাপতি মোঃ আব্দুল হাই ও সাধারণ সম্পাদক সোহেল রানা এবং বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা ও জননিরাপত্তা রক্ষায় রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন। তারা জানান, আগামী সাত দিন মহানগরের বিভিন্ন থানা ও গুরুত্বপূর্ণ সড়কে নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে সতর্কতামূলক ও জনসচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাবেন। কোনো ব্যক্তি বা গোষ্ঠী সন্ত্রাস, নৈরাজ্য কিংবা জননিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার কথা জানান তাঁতীদলের নেতারা।নেতাকর্মীরা বলেন, “রাজনৈতিক কর্মসূচি হবে শান্তিপূর্ণ, জনগণের নিরাপত্তা থাকবে সবার আগে।” সংঘাত এড়িয়ে আইন ও নিয়মের মধ্যে থেকে দেশের স্থিতিশীলতা রক্ষায় মাঠে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা। কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল, গাজীপুর মহানগর।