নওগাঁ প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁর সাপাহার উপজেলার ৩ নম্বর তিলনা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে রয়েছেন মোঃ আল-মামুন। তিনি ওয়ার্ডের সর্বস্তরের জনগণের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন। এলাকাবাসী সূত্রে জানা গেছে, মোঃ আল-মামুন একজন তরুণ সমাজসেবক হিসেবে দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণের পাশাপাশি সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করে আসছেন বলে স্থানীয়রা জানান। মেম্বার পদপ্রার্থী মোঃ আল-মামুন বলেন, নির্বাচিত হওয়ার সুযোগ পেলে ৯ নম্বর ওয়ার্ডের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে কাজ করতে চান। এলাকার রাস্তাঘাট ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরে সমাধানের উদ্যোগ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। তিনি আরও বলেন, কৃষক, শ্রমিক, মেহনতী মানুষসহ ওয়ার্ডের সর্বস্তরের জনগণের পাশে থেকে তাদের ন্যায্য অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কাজ করবেন। পাশাপাশি যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার বিষয়ে গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি।।মোঃ আল-মামুন বলেন, “আমি জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই। এলাকাবাসী আমাকে মেম্বার হিসেবে নির্বাচিত করলে দল-মত নির্বিশেষে ৯ নম্বর ওয়ার্ডের সকল মানুষের পাশে থেকে উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার চেষ্টা করব।” এলাকাবাসীর পক্ষ থেকে “আসুন আমরা সবাই মিলে সুন্দর ৯ নম্বর ওয়ার্ড গড়ি”—এই প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। একই সঙ্গে মেম্বার পদপ্রার্থী মোঃ আল-মামুনের জন্য ওয়ার্ডের সর্বস্তরের মানুষের দোয়া ও সমর্থন কামনা করা হয়েছে।