সঠিক নিয়ম নিম্মে প্রকাশ করা হলোঃ
তারিখ: ২৪ নভেম্বর ২০২৬
বরাবর
ব্যবস্থাপনা পরিচালক / মানবসম্পদ বিভাগ / ম্যানেজার / বিভাগীয় প্রধান
প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা।
বিষয়: বেতন বৃদ্ধির জন্য বিনীত আবেদন।
জনাব,
সবিনয় নিবেদন এই যে, আমি আপনার প্রতিষ্ঠানে গত [যোগদানের তারিখ] থেকে [পদবির নাম] পদে কর্মরত আছি। আমার কর্মচারী আইডি নম্বর [আইডি নম্বর] এবং বর্তমান গ্রেড/স্কেল [গ্রেড বা স্কেল]। যোগদানের পর থেকে অদ্যাবধি আমি অত্যন্ত নিষ্ঠা, সততা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে আমার ওপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য পালন করে আসছি।
বর্তমানে আমার মাসিক বেতন [বর্তমান বেতনের পরিমাণ] টাকা। বিগত [এক/দুই/তিন] বছরে প্রতিষ্ঠানের স্বার্থে আমি নিষ্ঠার সঙ্গে কাজ করে আসছি। পাশাপাশি সময়ের সঙ্গে আমার কাজের পরিধি ও দায়িত্ব বৃদ্ধি পেয়েছে। প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন এবং কর্মক্ষেত্রে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আমি সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে অবদান রাখার চেষ্টা করেছি।
বর্তমান বাজারমূল্য, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি এবং জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে আমার বর্তমান বেতন দিয়ে দৈনন্দিন ব্যয় নির্বাহ করা ক্রমেই কঠিন হয়ে পড়েছে। তাই আমার কর্মদক্ষতা, অভিজ্ঞতা, দায়িত্ব এবং বর্তমান আর্থিক পরিস্থিতি বিবেচনা করে বেতন পুনর্নির্ধারণ করা প্রয়োজন বলে মনে করছি।
অতএব, মহোদয়ের নিকট আমার বিনীত আবেদন, আমার দীর্ঘদিনের কর্মনিষ্ঠা, দায়িত্বশীলতা ও প্রতিষ্ঠানের প্রতি অবদান বিবেচনা করে আমার মাসিক বেতন যুক্তিসংগত হারে বৃদ্ধি করার জন্য আপনার সদয় অনুমোদন ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে মর্জি হয়।
আপনার সদয় বিবেচনা ও সহযোগিতার জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞ থাকব।
বিনীত নিবেদক,
স্বাক্ষর: __________________
নাম: