বিশেষ প্রতিবেদনঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের সকল পর্যায়ের নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ গণমুক্তি পার্টির সভাপতি এম এ আলীম সরকার। এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বিএনপি দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করা, জনগণের অধিকার প্রতিষ্ঠা, আইনের শাসন ও একটি কল্যাণমুখী রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন, বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী দেশের গণতন্ত্র, জনগণের মৌলিক অধিকার, সামাজিক ন্যায়বিচার ও অর্থনৈতিক মুক্তির সংগ্রামকে আরও বেগবান করবে।
বাংলাদেশ গণমুক্তি পার্টির সভাপতি এম এ আলীম সরকার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সার্বিক সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।