অফিস ডেস্ক :
জয়পুরহাটের পাঁচবিবিতে ডিপ্লোমা কৃষিবিদদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে ডিপ্লোমা কৃষিবিদ ইন্সটিটিউট পাঁচবিবি উপজেলা শাখা আয়োজনে উপজেলা কৃষি প্রশিক্ষণ মিলনায়তনে উক্ত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জসিম উদ্দিন, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ মেহেদী হাসান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা-১ কৃষিবিদ জহির রায়হান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা-২ কৃষিবিদ অণিরুদ্ধ, ডিপ্লোমা কৃষিবিদ ইন্সটিটিউট পাঁচবিবি উপজেলা শাখার সভাপতি শাহ আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ সরকার সহ অন্যান্য ডিপ্লোমা কৃষিবিদ গণ।
শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।