গাজীপুর প্রতিনিধি:
প্রধানমন্ত্রীর কিশোরগঞ্জ সফরকে কেন্দ্র করে গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কলেজ গেট এলাকায় শুভেচ্ছা কর্মসূচি পালন করেছে টঙ্গী পশ্চিম থানা যুবদল। রোববার (১৬ আগষ্ট) সকালে কলেজ গেট এলাকায় টঙ্গী পশ্চিম থানা যুবদলের সভাপতি শেখ মো. সুমন ও সাধারণ সম্পাদক আজিজুল রহমান টিপুর নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় যুবদলের নেতাকর্মীরা মহাসড়কের উভয় পাশে সুশৃঙ্খলভাবে অবস্থান নিয়ে বিভিন্ন ফেস্টুন ও ব্যানার হাতে প্রধানমন্ত্রীর সফরকে স্বাগত জানান। কর্মসূচিকে ঘিরে কলেজ গেট এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। কর্মসূচিতে টঙ্গী পশ্চিম থানা যুবদলের সভাপতি শেখ মো. সুমন ও সাধারণ সম্পাদক আজিজুল রহমান টিপু ছাড়াও স্থানীয় যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
নেতাকর্মীরা জানান, প্রধানমন্ত্রীর কিশোরগঞ্জ সফরকে স্বাগত জানাতেই তারা এ কর্মসূচির আয়োজন করেছেন।