অফিস ডেস্কঃ
আজ নগর ভবন প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক জনাব মোঃ মাহফুজুর রহমান রিটন। সভাপতিত্ব করেন জনাব মোঃ রেজাউল করিম।
মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কর্তৃক পরিচ্ছন্নতাকর্মীদের জন্য এ অনুদানের ব্যবস্থা করা হয়। ঈদের আগে নগরীর পরিচ্ছন্নতা কাজে নিয়োজিত কর্মীদের উৎসাহিত করতে এবং তাদের ত্যাগের স্বীকৃতি দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা।
পবিত্র ঈদ-উল-আযহা রাজশাহী সিটি করপোরেশন প্রধান অতিথি:প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন,সভাপতি:মোঃ রেজাউল করিম নগর ভবন প্রাঙ্গণে
অনুষ্ঠানে মঞ্চে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাসিকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ফুল দিয়ে সজ্জিত মঞ্চে
পরিচ্ছন্নতাকর্মীদের অবদানের কথা স্মরণ করে বক্তারা বলেন, একটি সুন্দর ও বাসযোগ্য নগরী গড়তে তাদের ভূমিকা অপরিসীম। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
অনুষ্ঠান শেষে পরিচ্ছন্নতাকর্মীদের হাতে ঈদ উপহার ও অনুদান তুলে দেওয়া হয়।