আব্দুর রউফ দুদু গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ-
আজ ১৪মে ২০২৬ বৃহস্পতিবার গৌরীপুর উপজেলায় সেবানীড় ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র ও মেধাবী মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে পোশাক বিতরণ করা হয়েছে যার মধ্যে ছিল মাদ্রাসার ড্রেস পাঞ্জাবি ও পায়জামা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা, ময়মনসিংহ মহানগর জামায়াতের যুব বিভাগের সেক্রেটারি ও সেবানীড় ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রভাষক জোবায়ের হোসাইন।
মাদ্রাসার শিক্ষক ও ষোলপাই কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে সেবানীড়ের সংগঠক মাস্টার রুহুল্লাহ তালুকদার এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন সেবানীড় ফাউন্ডেশনের সংগঠক মাস্টার খাইরুল আরেফিন, মাস্টার মোহাম্মদ আলী সায়েম, আনিসুর রহমান, আল আমিন, মুফতি রুহুল আমিন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে ষোলপাই নূরে মদিনা নুরানী ও হাফিজিয়া মাদ্রাসা, মুখুরিয়া এম এ হামিদ ইসলামিয়া কিন্ডার গার্টেন ও মাদ্রাসা, মুখুরিয়া সিদ্দিকিয়া নুরানিয়া ও হাফিজিয়া মাদ্রাসা এবং পালুহাটি নাসরুল উম্মাহ আল ইসলামী একাডেমির দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পোশাক বিতরণ করা হয়।