অফিস ডেস্ক :
“দেশবন্ধু” রেমিটেন্স যোদ্ধা সংসদের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় আহ্বায়ক অ্যাডভোকেট এ এন এম ঈসা এবং এম এ রউফ (Qatar), সদস্য সচিব, কেন্দ্রীয় কমিটি এবং এক যৌথ বিবৃতিতে নবনির্বাচিত কাউন্সিলরদের প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
বিবৃতিতে বলা হয়, “দেশবন্ধু” রেমিটেন্স যোদ্ধা সংসদের সাউথ শিল্ডস শাখার আহ্বায়ক জনাব হাবিবুর রহমান রানা সম্প্রতি কাউন্সিলর নির্বাচিত হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। তাঁর এই অর্জন প্রবাসী বাংলাদেশি কমিউনিটির জন্য এক অনুপ্রেরণার দৃষ্টান্ত।
একইসঙ্গে নির্বাচিত আরও দুই বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলর — সর্বজনীন মুকিত সাহেব এবং জসিম সাহেবকেও আন্তরিক অভিনন্দন জানানো হয়। এছাড়াও নির্বাচিত সকল কাউন্সিলরদের প্রতি শুভেচ্ছা ও শুভকামনা প্রকাশ করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, লন্ডনের মেয়র সাদিক খান এবং লুৎফুর রহমানকেও আন্তরিক অভিনন্দন জানানো হচ্ছে। যুক্তরাজ্যের রাজনৈতিক অঙ্গনে ব্রিটিশ-বাংলাদেশিদের ক্রমবর্ধমান অংশগ্রহণ ও নেতৃত্ব ভবিষ্যতের জন্য আশাব্যঞ্জক।
নেতৃবৃন্দ বলেন, ২০২৬ সালের যুক্তরাজ্যের স্থানীয় কাউন্সিল নির্বাচনে কিছু হেভিওয়েট প্রার্থীর পরাজয় ঘটলেও প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের বিজয়ের ধারা অব্যাহত রয়েছে। ব্যর্থতা সফলতারই একটি ধাপ। যারা এবার বিজয়ী হতে পারেননি, তারা ভবিষ্যতে আরও সুসংগঠিত ও শক্তভাবে এগিয়ে আসবেন বলে আমরা বিশ্বাস করি।
তারা আরও বলেন, সত্য, ন্যায়নীতি, সততা ও জনগণের আস্থা অর্জনের মাধ্যমেই রাজনৈতিক সফলতা আসে। জনগণের ভালোবাসা ও বিশ্বাসই একজন জনপ্রতিনিধির সবচেয়ে বড় শক্তি।
নিউক্যাসেলসহ যুক্তরাজ্যের বিভিন্ন এলাকায় ব্রিটিশ-বাংলাদেশি প্রার্থীদের সক্রিয় অংশগ্রহণ ও বিজয় প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। বিশেষ করে নিউক্যাসেল শহরে গ্রীন পার্টির শক্ত অবস্থান এবং বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীদের অংশগ্রহণ কমিউনিটির মধ্যে আনন্দ ও উৎসবের পরিবেশ সৃষ্টি করেছে।
এলসউইক (Elswick) ওয়ার্ড থেকে নবনির্বাচিত ব্রিটিশ-বাংলাদেশি কাউন্সিলর খালেদ মোশাররফের বিজয়ে বাংলাদেশি কমিউনিটির মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। এছাড়াও রওশনউদ্দিনসহ অন্যান্য বাংলাদেশি প্রার্থীদের সক্রিয় অংশগ্রহণ কমিউনিটির রাজনৈতিক সচেতনতা ও সম্পৃক্ততা বৃদ্ধি করেছে।
“দেশবন্ধু” রেমিটেন্স যোদ্ধা সংসদ নিউক্যাসেল শাখার পক্ষ থেকে নবনির্বাচিত কাউন্সিলর খালেদ মোশাররফ এবং হালিমা বেগমকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
যৌথ বিবৃতিদাতারা:
কাপ্তান মিয়া — সভাপতি
হোসেন আহমেদ ইনসাফ — সহ-সভাপতি
কবির আহমেদ মাছুম — সাধারণ সম্পাদক
এনাম আহমেদ চৌধুরী — যুগ্ম সাধারণ সম্পাদক
বিবৃতিতে সর্বশেষ যুক্তরাজ্য স্থানীয় নির্বাচনের ফলাফল প্রসঙ্গে বলা হয়, এবারের নির্বাচনে Reform UK, Green Party এবং Liberal Democrats বিভিন্ন এলাকায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে এবং বহু ঐতিহ্যগত আসনে পরিবর্তনের ধারা তৈরি হয়েছে, যা যুক্তরাজ্যের রাজনৈতিক অঙ্গনে নতুন বাস্তবতার ইঙ্গিত বহন করে।
শুভেচ্ছান্তে,
দেশবন্ধু রেমিটেন্স যোদ্ধা সংসদ
ইউকে ব্রাঞ্চ
মহিলা কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ
সভাপতি লায়ন শাহিদা পারভীন রতনা